| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 1, 2026, 3:51 am
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বাকেরগঞ্জের কলসকাঠিতে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব বেকু পল্টন জব্দ!

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ১৭, ২০২৫
  • 235 Time View

নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ বরিশাল :-

বরিশালের বাকেরগঞ্জে সরকারি বিধি না মেনে অবৈধভাবে মাটি কাটার সময় বেকু পল্টন জব্দ করা হয়েছে।

রবিবার (১৭ই মার্চ) বিকেল ৫ টার উপজেলার কলসকাঠি ইউনিয়নের দাপড় কাঠি গ্রামের পান্ডব নদীর চড়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি অফিসার তনময় হালদার এবং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

উপজেলা প্রশাসন জানান উপজেলার কয়েকটি চরে দীর্ঘদিন ধরে দিনে কিংবা রাতের আধারে একটি চক্র মাটি চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল এর ধারাবাহিকতায় চক্রটি মাটিকাটতে এলে বেকু পল্টন জব্দ করে বাকেরগঞ্জ থানা পুলিশ। তবে এ সময় ভূমি দস্যুরা মাটি কাটার পল্টন এবং বেকু ফেলে পালিয়ে যায়।

সরজমিনে এ বিষয়ে সাংবাদিকরা উপজেলা ভূমি কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন বেকু পল্টন টি জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিশেষ সূত্রে জানা যায় কলসকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আল আমিন মোল্লার বিশাল একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পন্থা অবলম্বন করে দুইটি বেকু পল্টন পরিচালনা করেন অবৈধ পথে মাটি কেটে আসছিল।

গ্রামবাসীর অভিযোগ আলামিন বাহিনীর ভয়ে প্রকাশ্যে তারা কিছু বলতে পারেনি নদীর পাড়ের সাধারণ মানুষ আল আমিন বাহিনীর কাছে জিম্মি দশায় জীবনযাপন করছে অনেকে।

সাংবাদিকদের ভুক্তভোগী বাসিন্দারা জানান আমাদের ভিটামাটি হারিয়েছি ফসলি জমি হারিয়েছি এই ভয়ংকর আলামিন বাহিনীর ভয়ে প্রকাশ্যে কিছু কেউ মুখ খুলতে পারেনা আর যদি কেউ খুলে ও তার উপরে তার বাহিনীর লোকজন হামলা চালায় রাতের আঁধারে।

যখন বেকু দিয়ে মাটি কাটে আল আমিন বাহিনীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে মহড়া দেয় কলসকাটি ইউনিয়নের নদীর পাড়ের মানুষের আতঙ্কের নামই আলামিন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি যদি কেউ অভিযোগ দেয় আমি মামলা নিব।

তিনি আরো বলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের নির্দেশনা অনুযায়ী নদীর পাড় মানুষের বৃহৎ স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category