| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 29, 2026, 1:51 pm
Title :
টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ! হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান। যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি, বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ!

বাকেরগঞ্জে অজ্ঞান করে মালামাল লুট, ৭ মাসের শিশু আইসিইউতে!

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩, ২০২৪
  • 356 Time View
১৮৩

রিপোর্ট অলিউল্লাহ:: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে সাহেবপুরে শুক্রবার রাতে একটি পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকার নগদ টাকা সহ মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

গারুড়িয়া ইউনিয়নে সাহেবপুর গ্রামে সোবহান খান এর ঘরে এই ঘটনা ঘটে। ওই পরিবারের সোবহান খান এর ছেলে শামিম খান এর ০৭ মাসের শিশু সামিহা নওরিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী শামিম খান মুঠোফোনে বলেন, পরিবারের সকল সদস্য প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন, আমার মা সাহিদা বেগম রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতে বের হয় এই ফাকে পিছনের দরজা খোলা পেয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে পরিবারের সকলকে অজ্ঞান করে করে নগদ টাকা আলমারি ও শোকেস ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল দূর্বৃত্তরা নিয়ে যায়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: শফিকুল ইসলাম বলেন, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category