| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 29, 2026, 9:10 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

বাকেরগঞ্জে চরামদ্দি ও চরাদী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১৩, ২০২৫
  • 258 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :- বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাকেরগঞ্জের চরামদ্দি ও চরাদী ইউনিয়ন বিএনপির গনতান্ত্রিক উপায় ভোট গ্রহণের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলার চরামদ্দি ইউনিয়নের ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের জন্য  ইউনিয়ন বিএনপির ৪৫৯ জন ডেলিকেট সদস্যদের ( প্রতি ওয়ার্ডে ৫১ জন করে ) ৩ টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।  বিকেল ৫ টা পর্যন্ত একনাগাড়ে চলা ভোট গ্রহণে ৪৪৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোটে শহিদুল ইসলাম মোহন মাষ্টার ২৫৩ ভোট পেয়ে সভাপতি, মনির হোসেন হাওলাদার ৩৪৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও সফিকুল ইসলাম মোহন ২৩৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
একই দিন সন্ধ্যা ৬ টায় চরাদী ইউনিয়নের শের ই বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরাদী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।  সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো: ফরিদুল ইসলাম ফরিদকে সভাপতি, এডভোকেট জাকির ডাকুয়াকে সাধারণ সম্পাদক ও এইচ এম সোহাগকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক, সাবেক সাংসদ আবুল হোসেন খান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন।

বাকেরগঞ্জ  উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, জিয়াউল আহসান জুয়েল, মিজানুর রহমান চুন্নু , জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, এডভোকেট জিন্নাহ রথি, কাজী শাহ আলম, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category