| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 28, 2026, 4:19 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

বাকেরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গ্রাম পুলিশদের নিয়ে প্রচারণা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
  • 116 Time View
খান মেহেদী :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশদের নিয়ে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজ। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে গ্রাম পুলিশদের করণীয়, নিরপেক্ষতা বজায় রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান এবং বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য মাঠপর্যায়ের দায়িত্বশীলদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category