| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি June 1, 2026, 3:47 pm
Title :
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. স্বেচ্ছাসেবী সংগঠন ইখলাস বাকেরগঞ্জ এর ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

বাকেরগঞ্জে বিএনপি নেতা সোহাগের বিরূদ্ধে হয়রানির প্রতিবাদ ও প্রতারক জাহিদের বিচারের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩, ২০২৪
  • 354 Time View

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা :- বরিশালের বাকেরগঞ্জে বিএনপি নেতা সোহাগের বিরুদ্ধে হয়রানি মূলক অভিযোগ দায়ের ও যুবলীগ নেতা, বরিশাল জেলা বাস ও মিনিবাস (গোমা) মালিক সমিতির কথিত সাধারণ সম্পাদক জাহিদের বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

রবিবার ( ৩ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার চরাদী ইউনিয়নের গোপালপুর ফেরিঘাটে (গোমা) দুই সহস্রাধিক লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে মালিক সমিতিকে জিম্মি করে ৩ কোটি টাকা আত্নসাতকারী জাহিদকে মালিক সমিতি থেকে অপসারণ, সদস্য পদ বাতিল ও সকল ধরনের দূর্নীতির তদন্ত ও জাহিদকে অবিলম্বে বিচারের দাবী জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চরাদী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: ফরিদুল ইসলাম, বরিশাল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ( গোমা) লাইন সেক্রেটারি মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আযাদ শিকদার, সদস্য মো: শহিদুল ইসলাম, সদস্য মো: সোহাগ হাওলাদার, ভুক্তভোগী মো: নজরুল ইসলাম, এডভোকেট মামুন, সোহেল শিকদার, মনিরুজ্জামান তুষার। বক্তারা বলেন, জাহিদ বাস মালিক সমিতির কোঠা দেওয়ার নাম করে প্রায় অর্ধ শতাধিক লোকের কাছ থেকে ১ কোটি টাকার উপরে আত্নসাৎ করেছে। কেউ তার কাছে টাকা ফেরত চাইলেই পাওনাদারকে বিভিন্ন ভাবে হয়রানি করছে।

এছাড়া মালিক সমিতির গাড়ির শতাধিক কোটা বিক্রি করে প্রায় ২ কোটি টাকা আত্নসাৎ করেছে সে। সমিতির সদস্য ও জাহিদের মাধ্যমে হয়রানির শিকার সোহাগ হাওলাদার বলেন, যাদের কাছ থেকে জাহিদ কোটার নামে টাকা আত্নসাৎ করেছে এরকম কয়েকজনের টাকা ফেরত চাইলে সে আমার উপর ক্ষিপ্ত হয়, এছাড়া আমি সমিতির স্বচ্ছতা ও হিসেব চাইলে সে আমার বিরূদ্ধে বাকেরগঞ্জ থানায় মিথ্যে অভিযোগ দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category