| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 28, 2026, 8:37 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

বাগেরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৮টি মহিষের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১, ২০২৪
  • 333 Time View

এনায়েত করিম রাজিব
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুকদাড়া অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে রহস্যজনকভাবে ১৮টি মহিষ মারা গেছে। এছাড়া অন্তত ৭/৮টি মহিষ অসুস্থ রয়েছে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামার কর্তৃপক্ষের ধারনা বিষক্রিয়ায় মহিষগুলো মারা যেতে পারে।
মহিষ প্রজনন ও উন্নয়ন খামার বিভাগ জানান, এখানে মোট মহিষের সংখ্যা ছিল ৪৩৭টি। এরমধ্যে ১৮টি মহিষ মারা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে মহিষগুলো অসুস্থ হতে থাকে। দুপুর ১২টার মধ্যে ১৭টি মহিষ মৃত্যুর কোলে ঢলে পড়ে।  তবে কি কারনে মারা গেছে তা সঠিকভাবে জানাতে পারেনি। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। সেগুলো বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, মহিষ মৃত্যুর খবর জেনে খামারে এসে দেখি ১৭টি মহিষ মারা গেছে। মৃত মহিষগুলো মাঠের যেখানে সেখানে পড়ে আছে। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা অভিযোগ করেন অস্বাস্থ্যকর খাবার ও যত্নের অভাবে মহিষগুলোর এমন অবস্থার সৃষ্টি হচ্ছে।
মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক মো. আহসান হাবীব প্রমানিক জানান, তিনি প্রাথমিকভাবে ধারনা করেছেন হঠাৎ রোদের পর বৃষ্টি হওয়ায় ঘাসে প্রাকৃতিকভাবে নাইট্রেড বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। যে কারনে ওই ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে।
বাগেরহাট জেলা ভেটেরিনারী ডা. মনোহর চন্দ্র মন্ডল জানান,  মৃত মহিষের ময়না তদন্ত করে নমূনা সংগ্রহ করা হয়েছে। এর প্রতিবেদন আসলে মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
বাগরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. সাহেব আলী বলেন, মৃত মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা-নীরিক্ষা শেষে মহিষের মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category