| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |২৭শে রমজান, ১৪৪৭ হিজরি March 16, 2026, 2:18 pm
Title :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রুহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মো: জুবায়ের হোসেন বাকেরগঞ্জে ভরপাশা ঈদগাহ্ মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা মির্জাগঞ্জে বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানবিকতা,সত্য ও সমাজসেবার চেতনায় ঈদের বার্তা —দেশবাসীকে শুভেচ্ছা জানালেন এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে সরকারি খালের মাটি কাটায় খাঁন ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিরামপুরে রাস্তার কাজের উদ্বোধন করলেন-পৌর মেয়র আককাস আলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২
  • 373 Time View

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ-

  • দিনাজপুরের বিরামপুরে পৌরসভার উদ্যোগে পৌর শহরের নবাবগঞ্জ রোডে পূর্বজগন্নাথপুর মহল্লার নুরুর বাড়ি থেকে ডাক্তার হামিদুর রহমানের বাড়ি পর্যন্ত ফ্লাট সলিং রাস্তার কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্বজগন্নাথপুর মহল্লায় ৬০মিটার সলিং রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

এই সলিং রাস্তা নির্মাণ কাজটি শেষ হলে এ এলাকার সকল মানুষের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থার যে সমস্যা ছিলো তা সমাধান হবে বলে জানান এলাকাবাসী।

উদ্ধোধনকালে ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সোয়েব মোঃ সজল, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) বিপাশা রায়, কার্য্যসহকারী মনিরুজ্জামান, লাইসেস পরিদর্শক খলিলুর রহমান ডাবলু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা, এলাকার সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কল্যাণে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গ্রাম হবে শহর এবং উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবো আমরা বিরামপুরবাসী। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার পৌরসভার ৩নং ওয়ার্ডের নবাবগঞ্জ রোডে পূর্বজগন্নাথপুর মহল্লার নুরুর বাড়ি থেকে ডাক্তার হামিদুর রহমানের বাড়ি পর্যন্ত ফ্লাট সলিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, পূর্বজগন্নাথপুর মহল্লাবাসীরা এই রাস্তা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬ শিবলী সাদিক (এমপি) মহোদয়কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category