| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২২শে রমজান, ১৪৪৭ হিজরি March 11, 2026, 4:10 pm
Title :
ব্রিজের ঢাল নির্মাণে আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তরের অভিযোগ!আওয়ামী নেতার বাঁচানোর জন্য জামাল মেম্বারের অভিনব পদ্ধতি সাহসী কলমের যোদ্ধা সাংবাদিক জিয়াউল হক অন্যান্য পথ চলা সাহসী কলমের যোদ্ধা — সাংবাদিক জিয়াউল হক আকনের অনন্য পথচলা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা বাকেরগঞ্জে ‘চাল আত্মসাৎ’ অভিযোগ ঘিরে উত্তেজনা: বিএনপি নেতার নেতৃত্বে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্তে প্রাথমিক প্রমাণ মেলেনি লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা জাতীয় সংসদের স্পিকার পদে আলোচনায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশা বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বাসিকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ ওবায়েদুল ইসলাম বাকেরগঞ্জ পৌর মেয়র পদে বিএনপি নেতা হারুন সিকদারের প্রার্থিতা ঘোষণা সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন তালুকদার! নুরুল হক হাওলাদার,মৃত্যুর পঞ্চম বর্ষেও স্মরণে মানবিকতা,সমাজসেবা ও জনআস্থার এক অনন্য দৃষ্টান্ত

ভরপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬
  • 10 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি উন্নয়নমুখী নেতৃত্বের প্রত্যয়ে স্থানীয় মানুষের মাঝে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন। তিনি উপজেলার ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামের সম্ভ্রান্ত ফরাজি পরিবারের সন্তান।

মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজির পিতা মোঃ গয়েজ উদ্দিন ফরাজি দীর্ঘদিন ভরপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের সেবা করে প্রশংসা অর্জন করেন। পারিবারিকভাবে মানুষের সেবার সেই ধারা থেকেই মোহাম্মদ রাজিব সুমন উদ্দিন ফরাজির সমাজসেবামূলক কর্মকাণ্ডের পথচলা শুরু।

ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত মোহাম্মদ রাজিব সুমন ফরাজি বর্তমানে স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এবং ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের গণমানুষের নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের একজন আস্থাভাজন কর্মী হিসেবেও পরিচিত।
স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে ভরপাশা ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করেছেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচিত হলে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি বলেন, “ভরপাশা ইউনিয়নকে দারিদ্র্যমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি এই ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।”

স্থানীয়দের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে মোহাম্মদ রাজিব উদ্দিন সুমন ফরাজি ভরপাশা ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category