| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 18, 2026, 3:22 pm
Title :
মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন ভরপাশা ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি মাসুদ খান বেনাপোলে শিশুসহ ১৮ বাংলাদেশিকে হস্তান্তর নরসিংদীর শিল্প কারখানায় প্রায় ২ মাস পর বেড়েছে গ্যাস সরবরাহ, ফিরেছে স্বস্তি বেগমগঞ্জে সন্ত্রাসী মামলার ৩ আসামী গ্রেপ্তার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ। প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি ফরিদপুরের নগরকান্দায় খালের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ, অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক রাজশাহীতে সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে মানববন্ধন ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার।

ভরপাশা ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি মাসুদ খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • 8 Time View
৩৮

দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে

বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১ নম্বর ভরপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মাসুদ খান।

দলীয় নেতাকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, মোঃ মাসুদ খানের পরিবার দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের বিভিন্ন দুঃসময়ে তিনি রাজপথের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর মোঃ মাসুদ খান বলেন, “আমি আমার দলের জন্য কাজ করবো। আমার উপজেলা ও বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক জনাব আবুল হোসেন এমপির প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আমাদের এমপি আবুল হোসেন খানের নির্দেশ বাস্তবায়নে কাজ করবো। সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করতে পারি—এ জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী।”

তিনি বলেন, নতুন দায়িত্বের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।

নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category