| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 15, 2026, 8:58 am
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

ভোলা প্রেসক্লাবের নির্বাচন-২০২২ সভাপতিসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ প্রার্থী বিজয়ী ৩১ ডিসেম্বর সহ সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৩, ২০২২
  • 445 Time View
১৩৮

নিরব হোসেন!! ভোলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক ২০২৩-২০২৪ নির্বাচনে সভাপতি পদে এম. হাবিবুর রহমান আবারও নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সম্পাদক সহ ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ৩১ ডিসেম্বর ওই দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষে দুপুরে নির্বাচন কমিশন সভাপতি পদসহ অপর ৮ পদে একক প্রার্থী থাকায় তাদের গঠনতন্ত্রের ৬ অনুচ্ছেদ ও ঘোষিত তফসিলের নিয়ম নীতির ১৫ নং ক্রমিক অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতরা হলেন, সভাপতি পদে এম হাবিবুর রহমান (বাংলাদেশ বেতার), সহ সম্পাদক পদে হোসাইন সাদী (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক পদে এম হেলাল উদ্দিন(গাজি টেলিভিশন), দপ্তর সম্পাদক পদে এম ছিদ্দিক উল্ল্যাহ ( এটিএন বাংলা), ক্রীড়া সম্পাদক পদে কামরুল ইসলাম (একাত্তর টিভি),গ্রন্থগার সম্পাদক পদে তৈয়বুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), সাংস্কৃতিক সম্পাদক পদে জসিম রানা (মোহনা টেলিভিশন), নির্বাহী সম্পাদক পদে জুনু রায়হান (নিউজ ২৪ টেলিভিশন) ও নাসির লিটন (সময় টেলিভিশন)।অপরদিকে সহ-সভাপতি পদে সাহাদাত হোসেন শাহিন ( নয়াদিগন্ত ও এস এ টিভি ), কামাল উদ্দিন সুলতান ( ডেইলি ইন্ডিপেন্ডেন্ট) ও মো: সুলাইমান এবং সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান কমিটির সম্পাদক অমিতাভ রায় অপু ( যুগান্তর ওআরটিভি) ও আহাদ চৌধুরী তুহিন (ইত্তেফাক)।আগামী ৩১ ডিসেম্বর ওই দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।২০২৩-২০২৪ সালের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষে ভোলা প্রেসক্লাব নির্বাচন’২২ পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করছেন ভোলা জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট নুরুল আমিন নূর নবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category