| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 28, 2026, 8:58 am
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

মধুপুরে গণমাধ্যম কর্মীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
  • 190 Time View

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রেসক্লাব ও ঘাটাইল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে গণমাধ্যম কর্মীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী মধুপুরের ঐতিহ্যবাহী দোখলা মাঠে উভয় ক্লাবের গণমাধ্যম কর্মীদের উপস্হিতিতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল হতেই এ মিলন মেলায় বাস, প্রাইভেট কার,মোটর সাইকেল যোগে পরিবার পরিজন নিয়ে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হতে থাকেন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে ধনবাড়ী উপজেলার গণমাধ্যম কর্মীরাও মিলনমেলায় যোগদেন।
দুপুরের মধ্যেই পুরোমাঠ গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিনত হয়। সকাল হতেই লাকী কুপন সংগ্রহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। এক মনোরম পরিবেশে দুপুরের খাবার শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মীদের এ মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির,মধুপুর উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা.মো. আঃ রহিম,। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সহ উভয় ক্লাবের সাংবাদিকগন সহ পরিবারের লোকজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। । সন্ধায় লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ ও ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মো. ফজলুর রেহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। এসময় তারা বলেন প্রতিবছরই গণমাধ্যম কর্মীদের পরিবার পরিজন নিয়ে এধরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category