| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 31, 2026, 2:21 am
Title :
ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহে শালিকার ঘর থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৪, ২০২২
  • 399 Time View

মোঃ সুমন মিয়া জেলা প্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাকতা দক্ষিনপাড়া গ্রামে শালিকা আফরোজা খাতুনের ঘর থেকে চা বিক্রেতা জাকির হোসেনের(৩৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। জাকির ঐ গ্রামের মৃত মকবুল হোসেন ওরফে কাইল্যা ডাকাতের ছেলে। বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার ৩ নভেম্বর) গভীর রাত পর্যন্ত বাড়ীর পাশেই বাকতা দক্ষিনপাড়া বাজারে চা বিক্রি করেন জাকির। পরের দিন বৃহস্পতিবার সকালে বাজারের পাশেই শালিকা আফরোজা খাতুনের ঘরে ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। আফরোজা থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ লাশটি উদ্ধার করে। আফরোজা খাতুনের স্বামী গাড়ী চালক রফিজ উদ্দিন। কেন খুনের ঘটনা ঘটেছে তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। জাকিরের চাচাতো শালিকা ছিলেন আফরোজা বলে জানা গেছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের শালিকা আফরোজা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তাারিত জানানো হবে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category