মামলার অনুমোদন” হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতির ১১ কোটি টাকার অবৈধ সম্পদ:
Reporter Name
Update Time :
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
259 Time View
মামলার অনুমোদন” হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতির ১১ কোটি টাকার অবৈধ সম্পদ:
প্রথম বাংলা:১০ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহসভাপতি ও ব্যবসায়ী সফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (৩ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন। এজাহারে বলা হয়, সম্পদ অর্জনে আসামির বৈধ উৎসের পরিমাণ ৪৯ লাখ ৭৮ হাজার ৪৭৬ টাকা। অনুসন্ধানকালে আসামির নামে ১১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১২৫ টাকার সম্পদ পাওয়া যায়৷ যার মধ্যে ১০ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৬৪৯ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সফিউল্লাহ আল মুনির বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও এশিয়া কাপ হকি ২০১৭-এর টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া, তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য ও হকি কমিটির চেয়ারম্যান ছিলেন।
৯৬
প্রথম বাংলা:১০ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহসভাপতি ও ব্যবসায়ী সফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (৩ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন।
এজাহারে বলা হয়, সম্পদ অর্জনে আসামির বৈধ উৎসের পরিমাণ ৪৯ লাখ ৭৮ হাজার ৪৭৬ টাকা। অনুসন্ধানকালে আসামির নামে ১১ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১২৫ টাকার সম্পদ পাওয়া যায়৷ যার মধ্যে ১০ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৬৪৯ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সফিউল্লাহ আল মুনির বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও এশিয়া কাপ হকি ২০১৭-এর টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া, তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য ও হকি কমিটির চেয়ারম্যান ছিলেন।