| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 29, 2026, 9:58 am
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

লামায় পর্যটকবাহী বাস দূর্ঘটনায় নারী ও শিশুসহ আহত ২৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
  • 145 Time View

মুহাম্মদ এমরান
বান্দরবান

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় পর্যটকবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় লামার মিরিঞ্জা পাহাড়ের মাদানী নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), দুলিফা (১৫), নেজাম (৪৫), তানভীর (১৫), ওয়াজিফা (১৭), নাহিদা (১৯), তারিন (১৪), শাহাদাত (৩২), মাশফিকা (২৫), শহীদ (২৫), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মো. হেলাল (৩১), তাহজীব (১২), মাশকুরা সিদ্দিকা (২০), আমজাদ হেলপার (৩০), নাজাত সিদ্দিকা (২৩), নিজাম উদ্দিন (৫২) লিটন দাশ ড্রাইভার (২৬), জাহিদা বেগম (২৬), দিলরুবা সিদ্দিকা (৫০)।

এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা সবাই লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজানের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত ডা. ফাহাদ বিন তৈয়ব বলেন, ঈদ পরবর্তী পারিবারিক ভ্রমণে তারা লোহাগাড়ার আধুনগর থেকে ঈগল পরিবহনের করে লামায় আসছিলেন। যাত্রাপথে লামার মিরিঞ্জা এলাকায় মাদানীনগরে বাসটির ব্রেক কাজ করছিল না। নিরুপায় দেখে চালক বাসটি গাছের সাথে ধাক্কা দেয়। এসময় বাসে থাকা নারী ও শিশুসহ মোট ২৫ জন আহত হয়। বাসে ৩২ যাত্রী, দুইজন ড্রাইভার ও হেলপার ছিল।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোলেমান বলেন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। মোট ২৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের বাড়ি লোহাগাড়া উপজেলায় হওয়ায় তারা চিকিৎসা নিয়ে চলে গেছে।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন জানান, বাসটি আপাতত লামা ট্রাফিক পুলিশের হেফাজতে আছে। আহত সবাইকে লামা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তারা চিকিৎসা নিয়ে লোহাগাড়া চলে গেছে। গুরুতর আহত হেলপার আমজাদ হোসেনের দুই পা ভেঙে গেছে। তার স্বজনরা আসছে। তাকেও চট্টগ্রামে রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category