| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 25, 2026, 5:04 pm
Title :
নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ সিলেটের জৈন্তাপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একধাপ অগ্রগতি রোহিঙ্গা গণহত্যা মামলা মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ কিশোরগঞ্জে মাঠ পর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিতকরণের লক্ষ্যে কর্মশালা তুরাগে ডিবির অভিযানে আটক আওয়ামী লীগ নেত্রী গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর! আরও এগিয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বাতাসের গতিবেগ উঠছে ১১৭ কিলোমিটার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ায় নারী অফিস সহকারীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের হুমকি!

শওকত হোসেন হাওলাদারের সন্ত্রাসী পুত্রের বিরুদ্ধে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের একশন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৯, ২০২৫
  • 260 Time View
২০০

নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ :- বাকেরগঞ্জ উপজেলা বিএনপি নেতা শওকত হোসেন হাওলাদারের সন্ত্রাসী পুত্র কামাল হাওলাদার ও তার বাহিনীর বিরুদ্ধে একশন শুরু করেছে উপজেলা প্রশাসন।

সূত্র মতে কামাল হাওলাদার ৫ই আগস্ট এর পরপরই একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে উপজেলার কলসকাঠি ইউনিয়ন জুড়ে ত্রাসের রাম রাজত্ব কায়েম করে। কামাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসাবে কাজ করছে কলসকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা। এই বাহিনী চাঁদাবাজি দখলবাজি ভূমিদস্যুতা সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে গত ছয় মাসে কমপক্ষে পাঁচ কোটি টাকা লুটে নিয়েছে। সন্ত্রাসী বাহিনীর গডফাদার কামাল আল আমিনের ভয়ে কেউ মুখ খুলতে পারছিল না। উপজেলা প্রশাসন এবং স্থানীয় থানা পুলিশ আইমি অ্যাকশন শুরু করার পর মুখ খুলতে শুরু করেছে স্থানীয় ভুক্তভোগীরা। উল্লেখ্য ১৬ই মার্চ উপজেলার কলসকাঠি ধাপরকাঠি এলাকার পান্ডব নদীর চরের মাটি কেটে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান কামাল হাওলাদার এবং ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কলসকাঠি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলামিন মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনীর সাঙ্গপাঙ্গরা। এ সময় ঘটনাস্থল থেকে মাটি চুরি করার সরঞ্জাম, একটি পন্টুন ও ১টি বেকু আটক করে বাকেরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ১৭ ই মার্চ উপজেলা ভূমি অফিসের নাজির নাসির উদ্দিন বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং জিআর ১০৪/২৫। ভুক্তভোগী সূত্র মতে টিউবয়েলের ঠিকাদার হাবিবুর রহমান ওরফে গুডু হাবিব কে জিম্বি করে মোটা অংকের চাঁদা দাবি করে দাবিকৃত চাঁদা না পেয়ে কামাল বাহিনীর সন্ত্রাসীরা তার ৩৫ লক্ষ টাকা মূল্যের মেশিন ও সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। বিএম একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক দিপদ চন্দ্র পালকে খুন যখন এবং বাড়ি ছাড়ার হুমকি দিয়ে চাঁদাবাজির শিকার বানানো হয়। এছাড়া মোটা অংকের টাকার বিনিময় রুহুল আমিন নামে এক ব্যক্তিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় ভুক্তভোগীরা জানান সন্ত্রাসী কামাল, আলামিন বাহিনী কলসকাঠির ২৩ টি ইটভাটা থেকে মাসিক মাসোয়ারা আদায় করে প্রতিটি ইটভাটা থেকে প্রতিমাসে বিশ হাজার টাকা আদায় করা হয় বলে সূত্রের দাবি। সূত্র আরো জানায় সরকারি খাস জমি দখল করে পাঁচটি পাকা ঘর নির্মাণ করে কলসকাঠী বাজারের চাউল পট্টি এলাকায় এবং প্রতিটি ঘর থেকে
২ লক্ষ টাকা হাতিয়ে নেয়।এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) আইনের শাসনে বিশ্বাসী। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিকে সাধুবাদ জানিয়ে তিনি আরো বলেন পুরো ঘটনা দলীয়ভাবে তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হাওলাদার বলেন অপরাধী যেই হোক দেশ ও জনগণের স্বার্থে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category