| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |২৭শে রমজান, ১৪৪৭ হিজরি March 16, 2026, 2:13 pm
Title :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রুহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মো: জুবায়ের হোসেন বাকেরগঞ্জে ভরপাশা ঈদগাহ্ মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা মির্জাগঞ্জে বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানবিকতা,সত্য ও সমাজসেবার চেতনায় ঈদের বার্তা —দেশবাসীকে শুভেচ্ছা জানালেন এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে সরকারি খালের মাটি কাটায় খাঁন ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ফেকাসু হত্যা মামলায় মিথ্যা আসামী হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ৪, ২০২২
  • 343 Time View

মিজানুর রহমান শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামে ইমান আলী ওরফে ফেকাসু হত্যা মামলায় মিথ্যা আসামী হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।

৪ নভেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় কাংশা বাজারে এ সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, আকরাম হোসেন। লিখিত বক্তব্যে তারা জানান, গত ৬ অক্টোবর কাংশা বাজারের দোকান পাট বেদখলকে কেন্দ্র করে ইমান আলী ওরফে ফেকাসু খুন হয়।

এ হত্যাকান্ডকে কেন্দ্র করে একই গ্রামের ২৫ নারী পুরুষের নামে হত্যা মামলা দায়ের করেন ফেকাসুর পরিবার। ঘটনার দিন রাতেই পুলিশ ৪ নারী ও ৪ পুরুষকে গ্রেপ্তার করে।

হত্যাকান্ডের পরবর্তীতে ওই ২৫ আসামী পুলিশি গ্রেপ্তার এড়াতে পলাতক থাকায় তাদের বাড়ী ঘরে গরু বাছুর, হাঁস-মোরগী, ধান চাল, আসবাবপত্র সহ লুটপাট করা হয়।
২৫ আসামীর মধ্য বর্তমানে শেরপুর কোর্ট ও উচ্চ আদালত থেকে ১৭ জন আসামী জামিন প্রাপ্ত হয়ে বাড়ীতে ফিরে আসে।

বাকীরা পলাতক ও জেল হাজতে আছেন। ভুক্তভোগী আলহাজ বাজ্চু মিয়া, আলী হোসেন, মধুমালা, হুমায়ুন, শাহজাহান, মজিলা সহ অন্যান্যরা বলেন, “এ হত্যাকান্ডের সাথে অনেকে জড়িত না থেকেও হয়েছেন মিথ্যা আসামী।
আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যয় বিচার কামনা করছি। সংবাব সম্মেলন শেষে ভুক্তভোগী পরিবারের লোকজন সহ এলাকার প্রায় ৩শতাধিক নারী পুরুষ উক্ত মানববন্ধনে অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category