| ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 28, 2026, 1:14 pm
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
  • 264 Time View

বাকেরগঞ্জ উপজেলার শ্রদ্ধাভাজন নেতা, বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সভাপতি বাকেরগঞ্জ উপজেলা বিএনপি এবং বর্তমান বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান রাজনৈতিক অঙ্গনে এক অনন্য নাম।

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাকেরগঞ্জ গড়ার একমাত্র কান্ডারী তিনি। গরিব-দুঃখী মানুষের পাশে থেকে দল ও জনতার জন্য আজীবন কাজ করে যাচ্ছেন এই নিবেদিতপ্রাণ নেতা।

রাজপথের সংগ্রামী সৈনিক ফ্যাসিস্ট স্বৈরশাসক সরকারের দমন-পীড়ন সত্ত্বেও তিনি রাজপথে থেকেছেন দৃঢ় অবস্থানে। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার নেতৃত্বে জনতার ঢল নামে বরিশালের রাজপথে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিজের জীবনকে বারবার বিপন্ন করেছেন তিনি।

স্বৈরশাসক শেখ হাসিনার আমলে একাধিকবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হন, তবুও হার মানেননি। বরং রাজপথেই থেকেছেন আন্দোলনের নেতৃত্বে।

গণতান্ত্রিক নেতৃত্বের প্রতিচ্ছবি

আবুল হোসেন খান সবসময় বিশ্বাস করতেন তৃণমূলের নেতাকর্মীরাই দলের শক্তি। তাই তিনি বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ১৪ ইউনিয়নের প্রতিটি কমিটি গঠন করেছেন ব্যালট পেপারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় জনপ্রিয় ও যোগ্য নেতারা উঠে আসেন।

জেলে থাকা অবস্থাতেও তিনি কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। যার ফলে আজ বাকেরগঞ্জ উপজেলা বিএনপি তার ঘাঁটিতে পরিণত হয়েছে।

মানবিকতার প্রতীক তিনি শুধু রাজনৈতিক নেতা নন, ছিলেন সব ধর্ম-বর্ণের মানুষের আপনজন। ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নন—এই বিশ্বাস থেকেই সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়েছেন।

জনতার আলোর দিশারী ৫ আগস্টের পর বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন সংগঠন ও ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের একত্রিত করেছেন। তার নেতৃত্বে আজও বাকেরগঞ্জের জনসাধারণ বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category