| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |২৭শে রমজান, ১৪৪৭ হিজরি March 16, 2026, 12:37 pm
Title :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রুহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মো: জুবায়ের হোসেন বাকেরগঞ্জে ভরপাশা ঈদগাহ্ মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা মির্জাগঞ্জে বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানবিকতা,সত্য ও সমাজসেবার চেতনায় ঈদের বার্তা —দেশবাসীকে শুভেচ্ছা জানালেন এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে সরকারি খালের মাটি কাটায় খাঁন ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেব মেয়র পুত্রকে মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২, ২০২৪
  • 539 Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি”

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাদপুর পৌরসভারসা বেক মেয়রের ছেলে সবুজ ইসলামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে দ্বারিয়াপুর মহল্লাবাসী। শনিবার দুপুরে দ্বারিয়াপুর বাজারের ফলপট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে দ্বারিয়াপুরের কয়েকশো নারীপুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন,শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম,রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বেল্লাল প্রামানিক,শাহজাদপুর উপজেলা ছাত্রলী গের সহসভাপতি রিমন হোসেন,আসমা খাতুন,রোমানা খাতুন প্রমুখ। এসময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ শাস্তি দাবি করেন।

এ সময় মারধরে আহত সবুজ ইসলামের পিতা সাবেক মেয়র নজরুল ইসলাম বলেন,নির্বাচনের পরের দিন রাতে তার ছেলে সবুজ রুটি খাওয়ার জন্য দিলরুবা বাসস্ট্যান্ডে গেলে ভিপি রহিম এবং শেখ কাজলের নেতৃত্বে হামলা চালিয়ে গুরুতর আহত করে। মূলত নির্বাচনে শেখ কাজলের ভাই জিতে যাওয়ায় তারা আধিপত্য বিস্তার করার জন্যই এ হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন সাবেক এই পৌর মেয়র।

এদিকে অভিযোগ অস্বীকার করে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে সোবহান শেখ কাজল বলেন, ঘটনার সময় তিনি মনিরামপুর বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। তিনি আরও জানান, ঘটনার দিন দুপুরে সবুজ ইসলাম তার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দেয় সবুজকে কে মেরেছে তা তিনি জানেনা।

অপরদিকে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য ভিপি আব্দুর রহিমের জানান, ঘটনার দিন সে মদ্য পান করে দিলরুবা বাসস্ট্যান্ডে এসে সিনিয়র আওয়ামী লীগ নেতাকে বকাপাদ্য করছিল। এসময় এলাকার লোকজন তাকে পিটুনি দিলে আমি তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেই। উল্টো আমাকেই দোষারপ করা হচ্ছে।

উল্লেখ্য, ২৯ তারিখ শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরের দিন বৃহস্পতিবার দুপুরে পরাজিত প্রার্থী মারুফ হোসেন সুনামের অনুসারীরা দেশীয় অস্ত্রের মহড়া দেয়।

এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ বাদী হয়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে মামলা দেয়। এবং ঐদিন রাতেই সাবেক মেয়র নজরুল ইসলামের পুত্র সবুজ ইসলাম মারধরের শিকার হন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ভিপি আব্দুর রহিমসহ ১৬ জনের নাম উল্লেখ করে সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম বাদী গতশুক্রবার শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) ও দ্বায়ীত্বপ্রাপ্ত ওসি আসলাম আলী জানান, এখন পর্যন্ত কাওকে গ্রেপ্তার করা যায়নি। আজকের মানববন্ধনের বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না, জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category