| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 26, 2026, 11:59 pm
Title :
বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা

চট্টগ্রামে পুলিশ তদন্ত কেন্দ্রে আটকিয়ে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ !

নিজস্ব প্রতিবেদক:-  চট্টগ্রামের হাটহাজারী মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ আফজাল খান ও এস আই শফিউলের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তাকে আটকে ও মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

বিবাদী জামাল উদ্দিন জানান, মার্চের ১ তারিখ মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শফিউলসহ ৪-৫ পুলিশ আমাকে বিনা ওয়ারেন্টে আটক করে। বিনা ওয়ারেন্টে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপরাধ কাউকে এভাবে আটক করতে পারে কিনা এই প্রশ্ন করায় শফিউল অকথ্য ভাষা ব্যবহার করে বলেন, এমন মামলা দিবো ১২ থেকে ১৫ বছরের জেলে থাকতে হবে। সেসময় আমাকে শারীরিকভাবে আঘাত করে।
পরে আমার স্ত্রী ও পরিবারের সদস্যরা তদন্ত কেন্দ্রে গিয়ে আটকের বিষয়ে জিজ্ঞেস করলে তারা আমার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে।

একপর্যায়ে এস আই শফিউল আমার ও আমার স্ত্রীর কাছে ২ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে মামলা ও চালানের ভয় দেখায়।পরবর্তীতে নিজের ও আত্মীয়দের কাছ থেকে ৫০ হাজার টাকা শফিউলকে দেয় আমার পরিবার। পরে আমার কাছ থেকে জোরপূর্বক মুচলেকা আদায় করে এস আই শফিউল। কনস্টেবল মিনাজ, কনস্টেবল শহিদুল তাকে ও তার পরিবারকে এই বিষয়ে মুখ খুললেই আমার চাকুরী খাওয়া, আইসিটি এক্টএ মামলার  হুমকি দেয় বলে জানান, বিবাদী জামাল উদ্দিন। বাদী রুনকিন নাহার রুনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ আপনার বিরুদ্ধে, বিবাদীকে এমন প্রশ্নের উত্তরে বলেন, বাদী আমার পূর্ব পরিচিত। তার কাছে আমি আমার পাওনা টাকা চাওয়াতে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করতে তদন্ত কেন্দ্রে এই মিথ্যা অভিযোগ দিয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে আমাকে পুলিশ এভাবে সন্মানহানি করতে পারে না। থানায় ডেকে জিজ্ঞেসাবাদ করতে পারে। তা না করে টাকা আদায়, শারীরিক নির্যাতন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।

এই বিষয়ে এস আই শফিউলকে জিজ্ঞেস করলে বলেন, আমরা বাদীর অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছি। ওয়ারেন্ট ছাড়া কাউকে আটক করা যায় কি এমন প্রশ্নের উত্তরে বলেন, আটক না জিজ্ঞেসাবাদের জন্য তদন্ত কেন্দ্রে নিয়া আসি। জিজ্ঞেসাবাদ শেষে ছেড়ে দিয়েছি। টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন শফিউল। এই বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, বিষয়টি তদন্ত করে দেখবো। প্রমাণিত হলে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।