| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 22, 2026, 3:05 pm
Title :
আত্মপ্রকাশ করল ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি শিক্ষার্থীকেন্দ্রিক গবেষণানির্ভর শিক্ষাঙ্গন গড়াই প্রধান লক্ষ্য:—অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জনকে আটক ও কারাদন্ড দিয়ে কারাগারে। যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন মাদকবিরোধী অভিযানে যশোরে ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ যশোর শার্শায় ফেনসিডিল মামলায় পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন এতিম শিশুদের স্বপ্নের ঠিকানা বৈদ্যপাশায়, দারুল আরকামে শিক্ষার আলোয় বদলাচ্ছে এতিম শিশুদের জীবন! দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না।

চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন

সম্পাদক ও প্রকাশক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
  • 72 Time View
১২২

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রতিদিনের বর্ষপূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে সংবাদ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন করা হয় এবং সংবাদমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

৫ই আগস্ট ( বুধবার ) রাতে নারায়ণগঞ্জের প্রানকেন্দ্র চাষারায় অবস্থিত এলিট ক্লাব রেস্টুরেন্টে সংবাদ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। বর্ষপূর্তি এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সংবাদ প্রতিদিন এর আইন উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইব্রাহিম মানিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও ফতুল্লা থানা যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাঈদ রেজা খান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি – (এনসিপি)’র সাংগঠনিক সম্পাদক মোঃ নিরব রায়হান, নারায়ণগঞ্জ জেলার জাতীয় যুবশক্তির সিনিয়র সংগঠক মুহা. মিনহাজুল আবেদীন বাবলু, সজীব, মীর এহতেশাম, শাওন।

সংবাদ প্রতিদিনের বর্ষপূর্তি অনুষ্ঠানে এছাড়াও সম্পাদকীয় প্যানেল ও প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান সম্পাদক ও প্রকাশক ফরিদুল ইসলাম নয়ন, সম্পাদক রাহাত খান, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আহসান হাবীব রনি, নিজস্ব প্রতিনিধি মিজান হোসেন আবীর, ভারচুয়ালি যুক্ত ছিলেন বার্তা সম্পাদক খান মেহেদী।

সংবাদ প্রতিদিনের বর্ষপূর্তি এই অনুষ্ঠানে সকলেই অনলাইন সংবাদমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে সংবাদ প্রতিদিনের বর্ষপূর্তি কেক কেটে উদযাপন করা হয়। রাত ৮.৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠান রাত ১০ টায় জমকালো আয়োজনে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category