| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 7:38 pm
Title :
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ

রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬
  • 141 Time View
১৪৪

নিজস্ব প্রতিবেদক :- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২নং রঙ্গশ্রী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছাও প্রাণঢালা অভিনন্দনসহ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক জনাব মিজানুর রহমান মোল্লা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনে আনন্দ, ত্যাগ, সংযযম ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা। এই ঈদ আমাদের শেখায় ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার অনন্য শিক্ষা।

মিজান মোল্লা রঙ্গশ্রী ইউনিয়ন বাসীকে উদ্দেশ্য করে বলেন আমার বাবা রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলী মোল্লা এ-ই ইউনিয়নে দীর্ঘ ৩০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আমি জানি আপনারা আমার বাবাকে কতটা ভালোবাসতেন। মাঝেমধ্যে ইউনিয়নের সামাজিক কোন অনুষ্ঠানে অথবা বাজারে মানুষের সাথে দেখা হলে আমার প্রতি আপনাদের স্নেহ ও ভালোবাসায় আমি চিরঋণী, যা শোধ করার সামর্থ্য আমার নেই।

আমি চাই আমার বাবার মতো আপনাদের মাঝে সুখে দুঃখে সবাই একই সাথে শান্তিতে বসবাস করে একটি সুন্দর কল্যাণময় রঙ্গশ্রী ইউনিয়ন গড়তে।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল হিংসা-বিদ্বেষ, বিভেদ ও সংকীর্ণতা ভুলে গিয়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা বিশেষভাবে ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, যেন সকলের রোজা, ইবাদত ও নেক আমল কবুল হয় এবং সবার জীবন রহমত, বরকত ও নাজাতে পরিপূর্ণ হয়ে ওঠে।

তিনি আরও বলেন, এই পবিত্র ঈদুল ফিতরের দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন একসাথে এক কাতারে আনন্দ ভাগাভাগি করি—এটাই হোক আমাদের অঙ্গীকার। শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আবারও সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category