| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 2:27 am
Title :
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ

প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • 2 Time View

বিশেষ উৎসাহ আর উদ্দীপনায় শেষ হয়েছে প্রেসক্লাব যশোরের নির্বাচন। সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট চলে বিকাল ৩টা পর্যন্ত।

পরে বিকেল সাড়ে ৩ টা থেকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা হয়। ভোটে সভাপতি পদে দৈনিক যশোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রভাত ফেরী পত্রিকার সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রতিদ্বন্দ্বী জুয়েল মৃধা ২৯ ও ওয়াহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট। সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে বিয়জীহয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

সদস্য ছয়টি পদে শহিদ জয় ৯৬, তৌহিদ জামান ৫৯, রফিকুল ইসলাম ৯২, মুরশিদুল আজিম হিরু ৭৯, গালিব হাসান পিন্টু ৮১, এসএম সোহেল ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর দুই প্রতিদ্বন্দী আব্দুল ওহাব মুকুল ৪৮ এবং , সাফিক সায়ীদ পেয়েছেন ৫৪ ভোট ।

এছাড়া বিনা সহসভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন।যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী।কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বর্তমান সভাপতি পরপর দুবার নির্বাচিত হলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category