| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই সফর, ১৪৪৮ হিজরি July 31, 2026, 2:54 am
Title :
চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি

​বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় রাজশাহী শিক্ষা বোর্ডে মে দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬
  • 90 Time View

রাজশাহী প্রতিনিধি :- মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ মে) সকালে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দিবসটি উদ্‌যাপিত হয়।

​দিবসের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে সাতটায়। রাজশাহী শিক্ষা বোর্ড চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সিঅ্যান্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় বোর্ড চত্বরে এসে শেষ হয়। এতে বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​র‍্যালি শেষে সকাল সাড়ে আটটায় বোর্ড মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম বলেন, “আজ সারা বিশ্বে একই চেতনায় ও একই সুরে দিবসটি পালিত হচ্ছে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে কর্মক্ষেত্রে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে। বৈষম্যহীন সমাজই একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সাহায্য করে।”

​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, “মে দিবস মানে শ্রমের মর্যাদা, মানুষের অধিকার এবং একসাথে দাঁড়ানোর শক্তি।”

​এর আগে সভায় স্বাগত বক্তব্য রাখেন মে দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও বোর্ডের প্রোগ্রামার মো. মামুন অর রশিদ। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজাদ আলী।

​বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সকল পেশার মেহনতী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

পরিশেষে, রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category