| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 29, 2026, 5:02 am
Title :
টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ! হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান। যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি, বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ!

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে প্রায় ১২৫০, নিখোঁজ আরও ৫ হাজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
  • 62 Time View
১৮৩

আন্তর্জাতিক ডেস্ক

 

নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়েই চলেছে। এখন পর্যন্ত দুই অঞ্চলে অন্তত ১ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু নেপালেই মারা গেছেন ১ হাজার ২২২ জন। বন্যার এক সপ্তাহ পরও দেশটিতে ৪ হাজার ৮৭৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। উদ্ধারকারীরা এখনও বিভিন্ন এলাকায় ধ্বংসাবশেষ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।

 

সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, বন্যার এক সপ্তাহ পরও উদ্ধারকারী দল বৃষ্টি ও ধ্বংসাবশেষের মধ্যে নিখোঁজদের খুঁজে বেড়াচ্ছে। নেপালের ভোতেকোশি নদীর পথে থাকা সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকে আরও মরদেহ উদ্ধারের পর দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২২২ জনে দাঁড়িয়েছে। বন্যায় দেশটির কয়েকটি শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও ৪ হাজার ৮৭৫ জন নিখোঁজ রয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category