| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 25, 2026, 11:31 pm
Title :
লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন; নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ সিলেটের জৈন্তাপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একধাপ অগ্রগতি রোহিঙ্গা গণহত্যা মামলা মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ কিশোরগঞ্জে মাঠ পর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিতকরণের লক্ষ্যে কর্মশালা তুরাগে ডিবির অভিযানে আটক আওয়ামী লীগ নেত্রী গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর! আরও এগিয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বাতাসের গতিবেগ উঠছে ১১৭ কিলোমিটার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা

লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন;

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি:
  • Update Time : বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
  • 2 Time View
৮

সাজিয়া হক মিমি সভাপতি ও আফজাল হোসাইন সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত.

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির অন্যতম জনপ্রিয় সংগঠন ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২০২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটিতে সাজিয়া হক মিমিকে সভাপতি এবং মো. আফজাল হোসাইন সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এম আব্দুল বাসিত। কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যালেন ইলিয়াস খান ও এহতেশামুল হক শ্যামল।** নবগঠিত কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা: চেয়ারম্যান:** এম আব্দুল বাসিত**, কো-চেয়ারম্যান:** অ্যালেন ইলিয়াস খান ও এহতেশামুল হক শ্যামল**, সভাপতি:** সাজিয়া হক মিমি**,সহ-সভাপতি:** রেজাউল করিম রেজা, রোজিনা ইসলাম,মো: আবুবক্কর সিদ্দিক হোসেন পিকে ও ব্রিথি চৌধুরী**, বিওটি চেয়ার:** মাজিব সিদ্দিকী**, কনভেনর:** মিকায়েল খান রাসেল,** সাধারণ সম্পাদক:** মো. আফজাল হোসাইন সিকদার,** যুগ্ম সম্পাদক:** বাবর মহিউদ্দিন, এফ. মোহান জন ও মহিউদ্দিন সাইকত**, মোটরকেড কমান্ডার:** মেহেদী হাসান,** অর্থ সম্পাদক:** হামেদ এশা**, সাংস্কৃতিক সম্পাদক:** মিঠুন চৌধুরী**, সাংগঠনিক সম্পাদক:** ওমর ফারুক টিটু,** সহ-সাংগঠনিক সম্পাদক:** মো. আরিফুল ইসলাম,** ছাত্রবিষয়ক সম্পাদক:** শারজিল বিন ইউসুফ**,সহকারী ছাত্রবিষয়ক সম্পাদক:** কামরুজ্জামান আকাশ,** মহিলাবিষয়ক সম্পাদক:** শুভ্রা ব্যানার্জি**, দপ্তর সম্পাদক:** আব্দুল করিম শুভ,** ক্রীড়া সম্পাদক:** রাফসান সিকদার,** যুব অ্যাম্বাসেডর:** সপ্তর্ষি চৌধুরী**, ছাত্র অ্যাম্বাসেডর:** বিসাক।

নবগঠিত এই কমিটির মাধ্যমে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয় দিবসের ইতিহাস, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।** ১৩ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন**. উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর ২০২৬, রবিবার, বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, পথমেলা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপনের লক্ষ্যে ‘বাংলার বিজয় বহর’ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেল, ফোকশিল্পী কালা মিয়া এবং লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় স্থানীয় শিল্পীবৃন্দ। আয়োজকরা আশা করছেন, এই বর্ণাঢ্য অনুষ্ঠান প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস এবং বাঙালি সংস্কৃতিকে আরও পরিচিত করে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category