| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 24, 2026, 4:51 pm
Title :
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। কক্সবাজারে পানি সম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী উখিয়া-টেকনাফের নাফ নদীর বাঁধ পরিদর্শন, যশোরে ভরণপোষণ না দেয়া ও হত্যার হুমকি, ছেলের বিরুদ্ধে মায়ের মামলা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে

কক্সবাজারে পানি সম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী উখিয়া-টেকনাফের নাফ নদীর বাঁধ পরিদর্শন,

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • 6 Time View
১৩

কুতুবদিয়া ও পেকুয়ার প্রকল্পও দেখবেন প্রতিমন্ত্রী,পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি সরকারি সফরে কক্সবাজারে এসেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানানো হয়।

সরকারি সফরসূচি অনুযায়ী, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী মঙ্গলবার কক্সবাজারে এসে উখিয়া ও টেকনাফ উপজেলার নাফ নদীসংলগ্ন পোল্ডারগুলোর পুনর্বাসন প্রকল্পের বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। পরে টেকনাফ উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের সুবিধাভোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

অন্যদিকে, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের দুই দিনের সরকারি সফরের প্রথম দিন মঙ্গলবার উখিয়া ও টেকনাফে নাফ নদী বরাবর পোল্ডার ৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮-এর পুনর্বাসন প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে। সেখানে স্থানীয় প্রশাসন ও প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে তিনি আলোচনা করবেন।

কুতুবদিয়ার ‘সুপার ডাইক’ প্রকল্প পরিদর্শন
সফরের দ্বিতীয় দিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় যাবেন। সেখানে পোল্ডার নং-৭১ এলাকায় ‘সুপার ডাইক নির্মাণসহ টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করবেন। এ সময় স্থানীয় জনগণ ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করার কর্মসূচিও রয়েছে।

কুতুবদিয়ায় দীর্ঘদিনের উপকূলীয় ভাঙন, জলোচ্ছ্বাস ও বাঁধ সুরক্ষার বিষয়গুলোও সফরে গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কুতুবদিয়ার মোট ৪১ কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধের মধ্যে প্রথম পর্যায়ে ৬ কিলোমিটার এলাকায় আধুনিক ‘সুপার ডাইক’ নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়েছে।
পেকুয়ার বেড়িবাঁধ ও পানি ব্যবস্থাপনা প্রকল্প
কুতুবদিয়া সফর শেষে বুধবার দুপুরে প্রতিমন্ত্রী পেকুয়া উপজেলায় যাবেন। সেখানে পোল্ডার নং-৬৪/২এ ও ৬৪/২বি-এর পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করবেন। একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নসংক্রান্ত প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সফর শেষে বুধবার বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে ফিরে সন্ধ্যার ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সফরে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও থাকছেন।

উপকূলীয় জনপদের নিরাপত্তা ও পানি ব্যবস্থাপনায় গুরুত্ব
পানি সম্পদ মন্ত্রণালয়ের দুই শীর্ষ দায়িত্বশীলের কক্সবাজার সফরে নাফ নদীসংলগ্ন বাঁধ, সীমান্তবর্তী এলাকার পানি ব্যবস্থাপনা, উপকূলীয় পোল্ডারগুলোর পুনর্বাসন, জলোচ্ছ্বাস ও বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তবতা, বাঁধ ও পোল্ডারগুলোর বর্তমান অবস্থা এবং স্থানীয় মানুষের সমস্যাগুলো সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category