| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 22, 2026, 4:35 am
Title :
নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ সিলেটের জৈন্তাপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একধাপ অগ্রগতি রোহিঙ্গা গণহত্যা মামলা মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ কিশোরগঞ্জে মাঠ পর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিতকরণের লক্ষ্যে কর্মশালা তুরাগে ডিবির অভিযানে আটক আওয়ামী লীগ নেত্রী গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর! আরও এগিয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ বাতাসের গতিবেগ উঠছে ১১৭ কিলোমিটার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাট জেলা বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ায় নারী অফিস সহকারীকে শ্লীলতাহানি ও গণধর্ষণের হুমকি!

মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি ।

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
  • 55 Time View
১৪৪

এবার দিনাজপুর-১ আসন বীরগঞ্জ-কাহারলে ২৭৫ টি মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা।

অত্রাঞ্চলে বর্তমানে দূর্গা পুজার প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছে কারিগর সহ হিন্দু ধর্মালম্বীা পূজারীরা।
তথ্য নিয়ে জানা গেছে বীরগঞ্জে ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা ১৬৩ এবং কাহারলের ৬ ইউনিয়নে ১১২ টিতে মোট ২৭৫ টি মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান ও বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা।

এই উৎসব কে সামনে রেখে দিনাজপুরে-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি মাঠ প্রশাসন কে কঠোর নজরদারির নির্দেশ দিলে প্রশাসন নিয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

দিনাজপুর-১ আসনের পক্ষে পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বাবু মহেশ রায় এবং সাধারণ সম্পাদক মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু গোপাল চন্দ্র দেবশর্মার সাথে কথা হলে তারা জানান এবার অনেক আগে থেকেই প্রতিটি মণ্ডপে প্রশাসনিক কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।

মহা ধুমধামে উৎসব মুখোর পরিবেশ সারদীয় দূর্গা পুজার প্রতিমা নির্মাণসহ পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এ ব্যাপারে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপিসহ বীরগঞ্জ-কাহারোল উপজেলার প্রশাসনিক কর্মকর্তাগণের সঙ্গে কথা হলে তারা জানান সরকারী নির্দেশনায় উৎসব মুখোর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category