| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি November 29, 2026, 4:13 am
Title :
টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ! হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি ইনসানিয়াত বিপ্লবের আহ্বান। যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি নজরদারি, বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ!

টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ-
  • Update Time : রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
  • 1 Time View
২

ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসে যশোরের বেনাপোল এলাকায় এক যুবককে বিয়ে করেছেন নূর হায়াতি (২৭) নামে এক মালয়েশিয়ান তরুণী। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়, এরপর প্রেম। দীর্ঘদিনের সেই প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়ের বন্ধনে।

দুই দেশের দুই মানুষের এমন ব্যতিক্রমী বিয়েকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও কৌতূহল।

স্থানীয় সূত্রে জানা যায়, বর সোহাগ হোসেন (৩৪) শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নিলুফা খাতুন দম্পতির ছেলে।

দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন সোহাগ। সেখানে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে মালয়েশিয়ান তরুণী নূর হায়াতির সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে পরিচয় গড়ায় গভীর প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের ভালোবাসাকে স্থায়ী সম্পর্কে রূপ দিতে সোহাগকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন নূর হায়াতি। সেই সিদ্ধান্ত থেকেই সম্প্রতি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন তিনি। পরে শার্শার ডুপপাড়া গ্রামে সোহাগের নিজ বাড়িতে দুই পরিবারের সম্মতিতে আনন্দঘন পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিদেশি বধূকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ ও আত্মীয়-স্বজন। এ সময় বাড়িতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। টিকটকের ভার্চুয়াল পরিচয় থেকে শুরু হওয়া ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত দুই দেশের দুই মানুষকে এক সুতোয় বেঁধেছে। ব্যতিক্রমী এ বিয়ে ঘিরে এলাকায় আনন্দ, আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন তাদের স্বজন ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category