| ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 30, 2026, 10:22 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানবে যখন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
  • 271 Time View

প্রথম বাংলা – মেক্সিকো উপকূলে অবস্থান করা ঘূর্ণিঝড় ‘মিল্টন’ আরও শক্তি সঞ্চয় করেছে। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়টি এখন ক্যাটাগরি ৫ এ পৌঁছানোর কাছাকাছি রয়েছে। সোমবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে আবহাওয়াবিদদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে বুধবার (৯ অক্টোবর) রাতে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে ফ্লোরিডার মানুষকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মিল্টন’ ঘন্টায় ১৫৫ মাইল বেগে অগ্রসর হচ্ছে।

আর ২ মাইল অতিক্রম করলে এটি হারিকেন ক্যাটাগরি ৫এ পৌঁছাবে। চলতি বছরে ‘বেরিল’ এর পর এটি হবে দ্বিতীয় হারিকেনের আঘাত। ফ্লোরিডার গভর্নর আসে রন ডিসান্টিস টাম্পা উপকূলে হারিকেন মিল্টনের আঘাত হানার আগে উপসাগরীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষের দিকে আঘাত হানা মারাত্মক ও ধ্বংসাত্মক হারিকেন হেলেনের তাণ্ডব এবং ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের রাজ্য ফ্লোরিডা। হারিকেন হেলেনের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। এরই মধ্যে আরেক হারিকেন মিল্টন এগিয়ে আসছে রাজ্যটির দিকে।
সুত্র, mp news

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category