| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 7:33 am
Title :
নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

মধুপুরে রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
  • 318 Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মধুপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম-সেবা)।
বুধবার (৯ অক্টোবর) রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত মধুপুর উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে তিনি মতবিনিময় করেন।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এ লক্ষ্যে পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের নির্দেশনা প্রদান করা হয়েছে। সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজামণ্ডপে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর ও চার্জার লাইটের ব্যবস্থা করা, প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি স্থাপন, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি অনুরোধ জানান।
তিনি আরও বলেন, পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশৃঙ্খলা সৃস্টির উদ্দেশ্যে অনলাইন বা অফলাইন কোনো মাধ্যমেই গুজব রটানোর অপপ্রয়াস পরিলক্ষিত হলে অপতৎপরতায় লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শরফুদ্দিন, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি, থানা অফিসার ইনচার্জ মো. এমরানুল কবীর,তদন্ত অফিসার রাসেল আহমেদ, পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু সুশীল কুমার দাস, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার,পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,
মধুপুর থানা পুলিশের অফিসার বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category