| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 8:34 am
Title :
নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

রাজশাহী শিক্ষা বোর্ডে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
  • 307 Time View

রাজশাহী প্রতিবেদক :

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে শিক্ষা বোর্ডে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সেই লক্ষ্যে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২ টায় রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে ‘বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ চাই’ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর সকল কর্মকর্তা-কর্মচারী সাক্ষরিত একটি স্মারকলিপি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম এর নিকট হস্তান্তর করেছেন তারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, মাধ্যমিক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মঞ্জুর রহমান খান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. গোলাম ছারোয়ার, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আন্ত শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. হুমায়ূন কবীর লালু, সহ-সভাপতি আজাদ আলী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. শফি উদ্দিন।

স্মারকলিপি থেকে জানা গেছে, এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা তাদের চাহিদা মোতাবেক ফলাফল না হওয়ায় বিক্ষিপ্তভাবে কিছু সংখ্যক শিক্ষার্থী শিক্ষা বোর্ডে ঘেরাও কর্মসূচি পালন করেছে। গালমন্দ করা, শারীরিক লাঞ্চিত করা, আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। যার প্রেক্ষিতে গত ২০ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডে কর্মকর্তা-কর্মচারীগণ কিছু সংখ্যাক শিক্ষার্থী দ্বারা আক্রমণের শিকার হয়। অনুরূপভাবে রাজশাহী শিক্ষা বোর্ডেও গত ২০ অক্টোবর কিছু সংখ্যাক শিক্ষার্থী এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। কতিপয় ছাত্র-ছাত্রী ও ভাড়া করা ব্যাক্তিবর্গ শিক্ষা বোর্ডে প্রবেশ করে আইন বহির্ভূত ব্যক্তিগত দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেইটে ও কর্মকর্তা-কর্মচারীদের রুমে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম’র সুযোগ্য নেতৃত্বে তাদের বুঝিয়ে বোর্ডের বাইরে পাঠানো হয়। এ ধরণের বিধি বর্হিভূতভাবে বোর্ডে এসে বিশৃঙ্খলা তৈরীসহ সুশৃঙ্খল কর্মপরিবেশ বিনষ্ট করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপিতে অনুরোধ জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category