| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 3:28 am
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
  • 3 Time View
৬

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার একটি টমটম গ্যারেজ থেকে আবদুল হাকিম (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাহাড়তলী এলাকার আনোয়ারের গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল হাকিম ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা।

নিহতের পরিবারের দাবি, অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্যারেজে আটকে রেখে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ওসমান সরওয়ার টিপু জানান, কিছুদিন আগে গ্যারেজ মালিক আনোয়ারের কাছ থেকে নিজ জিম্মায় এক চালককে অটোরিকশা ভাড়া নিয়ে দেন আবদুল হাকিম। পরে ওই অটোরিকশা নিয়ে চালক পালিয়ে গেলে গ্যারেজ মালিক আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে আবদুল হাকিমকে গ্যারেজে আটকে রেখে নির্যাতন চালান। একপর্যায়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ঘটনার মূল রহস্য উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category