| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি March 27, 2026, 10:11 am
Title :
জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রথমবারের মতো ইয়াংছা-কুমারী সড়কে ডাকাতির ঘটনা ছাড়া ঈদ টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে মনোনয়ন: প্রবাসে উত্থান,দেশে প্রত্যাশার কেন্দ্রবিন্দু মিজান খান বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের এখনো আগের কমিটি চলমান “রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লায়ন নুরুল ইসলাম খান (মাসুদ) স্বপ্নছোঁয়া যুব সংগঠন-এর উদ্যোগে ৫ম বারের মতো ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার! কলমের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবসেবায় নিবেদিত এক জীবন — ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত! রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের মহান স্বাধীনতা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
  • 6 Time View

ঢাকা: যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ। এই উপলক্ষে আয়োজিত এক সভায় চলচ্চিত্র ও রাজনীতির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও উদযাপন আহ্বায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক), চলচ্চিত্র নির্মাতা আবুল কালাম আজাদ, হানিফ রেজা মিলন, গবেষক ও লেখক খাতা তারিক, নৃত্য পরিচালক বিল্লাল হোসেন, চলচ্চিত্র পরিচালক রবিউল ইসলাম রবি, কে নিলয়, প্রোডাকশন ম্যানেজার ও কারা নির্যাতিত নেতা নজরুল ইসলাম, অভিনেতা আলমগীর কবির এবং চলচ্চিত্র প্রযোজক জাহিদ হোসেনসহ আরও অনেকে।

সভায় সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মহারাজ সাম্প্রতিক বিভক্তি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “অনেকেই আমাকে প্রশ্ন করছেন জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ কয়টি? আমার উত্তর একটাই—গত ১৭ বছর যে সংগঠনটি রাজপথে লড়াকু ভূমিকা পালন করেছে, সেটিই আসল বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ। আমাদের অবস্থান বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনের (বিএফডিসি) অভ্যন্তরে।”

তিনি আরও বলেন, “বাইরে কেউ কমিটি করলেই তা মূল সংগঠন হয়ে যায় না। ওইসব কমিটির সাথে চলচ্চিত্রের প্রকৃত কোনো সম্পৃক্ততা নেই এবং পুরনো বা সক্রিয় কমিটির কেউ সেখানে যুক্ত নেই। আমাদের কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলছে এবং ভবিষ্যতেও চলবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category