| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |২৭শে রমজান, ১৪৪৭ হিজরি March 16, 2026, 5:59 am
Title :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রুহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মো: জুবায়ের হোসেন বাকেরগঞ্জে ভরপাশা ঈদগাহ্ মাঠে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা মির্জাগঞ্জে বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানবিকতা,সত্য ও সমাজসেবার চেতনায় ঈদের বার্তা —দেশবাসীকে শুভেচ্ছা জানালেন এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে সরকারি খালের মাটি কাটায় খাঁন ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুদকের ডিডি মাহবুবুল আলম মামলার ভয় দেখিয়ে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
  • 191 Time View

নিজস্ব প্রতিবেদকঃ যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে জনগণ দুর্নীতিবাজ বলে ধারণা করেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলম ওরফে ‘ভাগিনা মাহবুব’-এর বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন এবং দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিদের হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাহবুবুল আলম শুরুতে দুদকের একজন পিয়ন ছিলেন। ধীরে ধীরে তিনি নিজের ক্ষমতা বাড়িয়ে গুরুত্বপূর্ণ মামলার তদন্তের দায়িত্ব নেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় দেখিয়ে অর্থ আদায় করেন। তার নামে সোনালী ব্যাংকের মহাখালী শাখায় কয়েকটি লকারে প্রায় ৩০-৪০ কোটি টাকা নগদ ও বিপুল পরিমাণ স্বর্ণ থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় তার নামে প্রায় ১৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
জামালপুরের শরীষাবাড়ীতে মাহবুবের প্রভাব এতটাই যে, তার অনুমতি ছাড়া কেউ জমি ক্রয়-বিক্রয় করতে পারে না। স্থানীয়রা তাকে ‘অঘোষিত সম্রাট’ হিসেবে উল্লেখ করেছেন। অভিযোগ রয়েছে, তিনি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে শত শত বিঘা জমি দখল করেছেন।
তদন্তের নামে হয়রানি এবং মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগে ঢাকা আইডিয়াল স্কুলের সাবেক অধ্যক্ষ সাহানা বেগম ও প্রশাসনিক কর্মকর্তা আতিকসহ অনেকেই ভুক্তভোগী। এছাড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানির এমডি অধ্যাপক এহসানুল কবিরের বিরুদ্ধে তদন্তের নামে ১০ কোটি টাকা গ্রহণের অভিযোগ উঠেছে।
সবচেয়ে বিতর্কিত অভিযোগ হলো, ঢাকার নন্দীপাড়া এলাকায় তিন বিঘা জায়গার ওপর তার একটি ‘হেরেমখানা’ রয়েছে, যেখানে নিয়মিত অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

দুদকের মতো সংস্থার একজন কর্মকর্তা কীভাবে এত বিপুল সম্পদের মালিক হলেন এবং এতদিন ধরে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে দুদক কর্মকর্তা মাহবুবের কাছে জানতে তার নাম্বারে একাধীকবার কল দিলেও তিনি কল রিসিভ করেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category