| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই সফর, ১৪৪৮ হিজরি July 26, 2026, 7:04 pm
Title :
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’ সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ

নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদ ফিরে পেলেন সাখাওয়াত হোসেন মনির

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫
  • 144 Time View

স্টাফ রিপোর্টার : বরিশাল সদর উপজেলার চর কাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ ফিরে পেলেন মো: সাখাওয়াত হোসেন মনির।

আজ শনিবার (২৪ মে) বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো : রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, বরিশাল সদর উপজেলাধীন চারকাউয়া নয়ানী মাধ্যমি বিদ্যালয়ের এ্যাডহক কমিটি গত ১৮ মার্চ অনুমোদন দেয় বরিশাল শিক্ষা বোর্ড। এতে মো: সাখাওয়াত হোসেন মনিরকে সভাপতির দায়িত্ব দেয়া হয়।

এরপর সাখাওয়াত হোসেন মনির একটি মামলায় আটক হয়ে জেল হাজতে যান। পরে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যাবলি স্বাভাবিক রাখার লক্ষে এবং পরবর্তী যে নির্দেশনা আসবে তা অনুসরণ করার শর্তে সভাপতি প্যানেলের ২ নং ক্রমিকধারী পূর্ণিমা সরদারকে সভাপতি করে কমিটি সংশোধন করা হয়। অর্থাৎ পূর্ণিমা সরদারকে সভাপতি দায়িত্ব দেয়া হয়।

আজ (২৪ মে) বরিশাল শিক্ষা বোর্ডের স্মারকে উল্লেখ করা হয়, সাখাওয়াত হোসেন মনির জামিনে মুক্তি পেয়ে (৬ মে) শিক্ষা বোর্ডকে অবহিত করেন এবং সভাপতির দায়িত্ব নিতে কোন বাধা আছে কিনা জানতে চান।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের আইন উপদেষ্টার মতামত গ্রহণ করা হয়। তিনি মতামত দেন যে, শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০২৪ এর ১৬ (ঘ) ধারা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডিত হলে সভাপতি পদ হারাবেন।

এ ক্ষেত্রে মো: সাখাওয়াত হোসেন দন্ডিত হন নাই। কাজেই তাকে স্বপদে বহাল করতে আইনগত কোনো বাঁধা নেই।

আইন উপদেষ্টার মতামত অনুযায়ী বরিশাল শিক্ষা বোর্ডের ২৩ এপ্রিলের স্মারকটি বাতিলপূর্বক ১৮ মার্চের পত্রটি পুনর্বহাল করা হলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category