| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি May 1, 2026, 5:06 am
Title :
ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট মানুষের জীবন-জীবিকার মূল চাবিকাঠি কৃষক, পার্টনার কংগ্রেসে উপ- পরিচালক মরিয়ম দেবিদ্বারে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ১.৫ লাখ টাকা জরিমানা, চিমনি ও কাঁচা ইট ধ্বংস কুমিল্লা বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা,এক আসামির মৃত্যুদণ্ড বাহুবলে বন্যাদুর্গত হাওরাঞ্চল পরিদর্শন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট! নিউইয়র্কে ৪০তম ফোবানা হোষ্ট কমিটির সুধী সমাবেশ ১ মে২০২৬,শুক্রবার সন্ধ্যা ৭টায় হাকিকুল ইসলাম খোকন পতনের দুই বছর: এখনো নেতাকর্মীদের আস্থার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা কুমিল্লা তিতাসে র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক-২ পাহাড় কেটে শেল্টার নির্মাণে পরিবেশ হুমকির মুখে, বাড়ছে স্থায়ী বসতির আশঙ্কা

নেছারাবাদে বিএনপি’র দোয়া ও আলোচনাসভা

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৭, ২০২৪
  • 313 Time View

আজিজুল ইসলাম নেছারাবাদ প্রতিনিধি:- পিরোজপুরের নেছারাবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধ কমপ্লেক্স মাঠে ওই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠী পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও স্বরূপকাঠী পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম মিজান সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি জননেতা মো. মাহমুদ হোসাইন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সোহাগ, স্বরূপকাঠী পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল, নেছারাবাদ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ ইমাম উদ্দীন তালুকদার, স্বরূপকাঠী পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল হক, নেছারাবাদ উপজেলা শ্রমিকদলের আহবায়ক মো. গেলাম কিবরিয়া, পৌর যুবদল নেতা মো. মামুন সরদার প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপি’র অংগসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময়ে মো. মাহমুদ হোসেন বলেন, আমি জাতীয়তাবাদী দলের মতাদর্শে বিশ্বাসী। দলে কোন ভিবাজন চাই না। সবাই এক হয়ে দলের জন্য কাজ করবো। আগামীতে এক মঞ্চে সকল সিনিয়র নেতৃবৃন্দকে আপনারা দেখতে পাবেন। দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচন করব। আমার নেতা তারেক রহমানের নির্দেশনায় আমি মাঠে কাজ করছি। আপনাদের সকলকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো সামনের দিকে নিয়ে যেতে চাই। অনুষ্ঠানে শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category