| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 1, 2026, 12:19 am
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

পূর্বাচলে চাঁদাবাজির কেন্দ্রবিন্দু শ্যামল ভূঁইয়া, ব্যবহার হচ্ছে বিএনপির নাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
  • 148 Time View

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শ্যামল ভূঁইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তার কোনো রাজনৈতিক পদ-পদবি না থাকলেও তিনি বিভিন্ন প্রভাবশালী মহল ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

অভিযোগ রয়েছে, শ্যামল ভূঁইয়া পূর্বাচল ১ নম্বর সেক্টরের কাদিরারটেক এলাকার বাসিন্দা এবং রূপগঞ্জ ইউনিয়ন ১-নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়ার আপন ছোট ভাই।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ১৭ বছর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং ওই সময় দলীয় নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
তাদের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি নতুনভাবে সক্রিয় হয়ে নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং সেই পরিচয় ব্যবহার করে পূর্বাচলের ১, ২ ও ৩ নম্বর সেক্টরে আধিপত্য বিস্তার করছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বাচল এলাকায় কোনো ধরনের নির্মাণ কাজ, বাড়ি নির্মাণ, জমির বাউন্ডারি, রাস্তার পাশের অস্থায়ী দোকান স্থাপন কিংবা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করতে গেলে তার কাছ থেকে অনুমতি নিতে হয়। এ সময় তিনি কাজের ধরণ অনুযায়ী মোটা অংকের চাঁদা দাবি করেন। অনেকেই অভিযোগ করেছেন, তার দাবিকৃত অর্থ প্রদান না করলে কাজ বন্ধ করে দেওয়া, ভয়ভীতি দেখানো এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়।

এছাড়াও অভিযোগ রয়েছে, তিনি বিএনপির নাম ছাড়াও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও মহলের পরিচয় ব্যবহার করে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন। এতে করে সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ নাম প্রকাশ না করার শর্তে জানান, পূর্বাচলের বিভিন্ন এলাকায় ছোট ছোট ব্যবসা থেকে শুরু করে বড় প্রকল্প সব ক্ষেত্রেই তার হস্তক্ষেপ বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষ নিরুপায় হয়ে অনেক ক্ষেত্রে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন।

এদিকে, শ্যামল ভূঁইয়ার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। তাদের মতে, দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন,দলের নাম ব্যবহার করে বা প্রভাবশালী মহলের পরিচয় দিয়ে কেউ যদি চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এখানে কোনো ধরনের অপকর্ম বা অনৈতিক কার্যকলাপের স্থান নেই। কেউ দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category