| ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 7, 2026, 7:46 pm
Title :
পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জয়নুল আবদিন ফারুক চন্দ্রগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার নরসিংদীতে যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার সাংবাদিক আলী আসগর ইমনকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ‘দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা?’ দ্রুত তদন্তের দাবি চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী অভিযান ৩০৫ গ্রেফতার সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী সাভারে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ: প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে কঠিন প্রশ্ন

পেশাগত দক্ষতা, অনুসন্ধানী প্রতিবেদন, প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা প্রতিনিধি হলেন বরিশালের রিয়াজ শরীফ!

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • 76 Time View
১৪৮

নিজস্ব প্রতিনিধি:- জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় পেশাগত দক্ষতা, অনুসন্ধানী প্রতিবেদন, ও বিশেষ প্রতিবেদন প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা প্রতিনিধি হলেন বরিশাল জেলা প্রতিনিধি রিয়াজ শরীফ, প্রতিদিনের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খায়রুল আলম রফিক তার বক্তব্যে সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন। সাংবাদিকতা এক মহান পেশা এই পেশার মাধ্যম আপনি আপনার এলাকায় অন্যায় অনিয়মের বিরুদ্ধে ডকুমেন্টস ধারী তথ্যছক সংগ্রহ করে সব সময় সৎ সাহসের ভিত্তিতে নিউজ করার পরামর্শ দেন।

তিনি আরো বলেন প্রতিদিনের কাগজ একমাত্র আল্লাহ কে ভয় করেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিদিনের কাগজের কলম সব সময় প্রস্তুত। প্রতিদিনের কাগজ কোন অপশক্তি বা পেশি শক্তিকে ভয় পায় না।

সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে রিয়াজ শরীফের হাতে সেরা প্রতিনিধি সনদ তুলে দেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ড. মো: আশরাফুর রহমান। এছাড়াও বরিশাল জেলা প্রতিনিধি রিয়াজ শরীফ,লটারি কুপন কিনে প্রথম পুরুস্কার হিসেবে একটি স্মার্ট মোবাইল ফোন,সাতার প্রতিযোগিতায় ২য় স্হান অর্জন করে পুরুস্কার লাভ করেন।

এ সময় উপস্হিত ছিলেন,দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক,মফস্বল সম্পাদক সেলিম সরকার, নির্বাহী সম্পাদক মতিয়ার রহমান,সহ সম্পাদক রেজাউল করিম রেজা। প্রধান বার্তা সম্পাদক খাইরুল ইসলাম আল আমিন সহ সকল জেলা, উপজেলার দায়িত্ববান সাংবাদিক গন।

দৈনিক, প্রতিদিনের কাগজ প্রতিনিধি সম্মেলনের প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণকারী সকল সাংবাদিকদের জন্য ছিল জ্ঞানসমৃদ্ধ এক ব্যতিক্রমী আয়োজন। প্রশিক্ষণ চলাকালে প্রায় চার ঘণ্টাব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ক্লাস নেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও প্রখ্যাত লেখক ড.মোঃ আশরাফুর রহমান।

এছাড়াও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও লেখক তাজবীর সজীব, পিআইবির প্রশিক্ষক মো. শরিফুল ইসলাম শাকিল এবং মফস্বল সাংবাদিকতা বিষয়ে সমকাল-এর প্রতিনিধি, চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বাস শর্মা সহ আরও অনেক অভিজ্ঞ ব্যক্তিত্ব তাদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

এই প্রশিক্ষণ সেশনটি অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category