
মো: শাহিন হাওলাদার বাকেরগঞ্জ (বরিশাল) :- সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক এইচ এম হাসান ইমাম খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যুবদল।
বৃহস্পতিবার (৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রিয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল জেলার বাকেরগঞ্জ
উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম হাসান ইমাম খোকন কে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৬ মার্চ তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ তার দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।