| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২২শে রমজান, ১৪৪৭ হিজরি March 11, 2026, 5:53 pm
Title :
ব্রিজের ঢাল নির্মাণে আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তরের অভিযোগ!আওয়ামী নেতার বাঁচানোর জন্য জামাল মেম্বারের অভিনব পদ্ধতি সাহসী কলমের যোদ্ধা সাংবাদিক জিয়াউল হক অন্যান্য পথ চলা সাহসী কলমের যোদ্ধা — সাংবাদিক জিয়াউল হক আকনের অনন্য পথচলা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা বাকেরগঞ্জে ‘চাল আত্মসাৎ’ অভিযোগ ঘিরে উত্তেজনা: বিএনপি নেতার নেতৃত্বে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্তে প্রাথমিক প্রমাণ মেলেনি লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা জাতীয় সংসদের স্পিকার পদে আলোচনায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশা বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বাসিকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ ওবায়েদুল ইসলাম বাকেরগঞ্জ পৌর মেয়র পদে বিএনপি নেতা হারুন সিকদারের প্রার্থিতা ঘোষণা সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন তালুকদার! নুরুল হক হাওলাদার,মৃত্যুর পঞ্চম বর্ষেও স্মরণে মানবিকতা,সমাজসেবা ও জনআস্থার এক অনন্য দৃষ্টান্ত

বাকেরগঞ্জ পৌর মেয়র পদে বিএনপি নেতা হারুন সিকদারের প্রার্থিতা ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬
  • 11 Time View

মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি –

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ল বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল জেলা দক্ষিণের সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব হারুন সিকদার।

রবিবার (৮ মার্চ) বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি জামে মসজিদে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব হারুন সিকদার বলেন, “জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারলে বাকেরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি জানান, নাগরিক ভোগান্তি কমাতে পৌরসভার সেবাগুলোকে পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। জন্মনিবন্ধন,হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা অনলাইনে সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

পৌরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। দুর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি কিশোর গ্যাং দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং পৌর এলাকায় অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান।

পাশাপাশি নাগরিকদের জন্য উন্মুক্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা চালুর আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, ন্যায়, নিষ্ঠা, সততা ও সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা যাবে।

ইফতার ও দোয়া মাহফিলে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিম জোমাদ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মাঝি, সাবেক সভাপতি বাবুল গাজী, ভরপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লা, শিক্ষক নেতা বাবুল ফকির, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বিশেষ করে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বাকেরগঞ্জ পৌর নির্বাচনে বিএনপি নেতা আলহাজ্ব হারুন সিকদারের আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণার মাধ্যমে পৌর রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে বলে ধারনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category