| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 24, 2026, 8:11 am
Title :
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
  • 205 Time View
৯০
নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ:- “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা অবমুক্তির মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি রুমানা আফরোজ দিবসের উদ্বোধন ঘোষণা করেন।
এরপর উপজেলা পরিষদের সামনের রাস্তায়  “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানসম্বলিত ব্যানার প্রদর্শন করে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এবং বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. আবুল কাসেম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পঙ্কজ কুমার দাশের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কমিটির সাবেক সভাপতি সুনীল কুমার, সহ-সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক ফ্লোরেন্স লিলি সরকার, সদস্য ফরিদুজ্জামান, হান্নান মিয়া, গাজী মশিহুর রহমান, মো. শাহজাহান হাওলাদার, মাহবুবুর রহমান, বাকেরগঞ্জ থানার সেকেন্ড অফিসার তোফাজ্জেল হোসেন, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সহ-সভাপতি জাকির জোমাদ্দার ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম সৌরভ।
বক্তারা বলেন, দুর্নীতি দেশের অগ্রগতির প্রধান অন্তরায়। দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের, বিশেষ করে তারুণ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগকে আরও জোরদার করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category