| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 2:01 pm
Title :
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ

বাকেরগঞ্জে ধানের শীষের পক্ষে সাবেক কাউন্সিলর রেকসনার প্রচার মিছিল ও পথসভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • 200 Time View
১৩৯

মোঃ মিনহাজুল ইসলাম বাকেরগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক এমপি জনাব আবুল হোসেন খান কে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বাকেরগঞ্জের পৌরসভা ১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সর্ববৃহৎ প্রচার মিছিল ও পথসভা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শেষ বিকেলে বাকেরগঞ্জ সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ১ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় হাজারো মহিলাদের নিয়ে মিছিলটি বাকেরগঞ্জ ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড মতি মোল্লা সড়কে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌরসভা ১ নং ওয়ার্ড সাবেক মহিলা কাউন্সিলর মোসাম্মৎ রেকছোনা বেগম, রুহুল হাওলাদার, ফিরোজ হাওলাদার , রায়হান হাওলাদার, রুবেল হাওলাদার, কামরুল হাওলাদার সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী ও সমর্থক।

পথসভায় বক্তারা বলেন, “প্রতিটি পরিবারে ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তারা বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে আরও জোরালো প্রচার চালানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category