| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 1:59 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

ভোলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক পরিবারসহ ৩ দিন অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১৫, ২০২২
  • 476 Time View
১৬৮

ভোলা প্রতিনিধি: ভোলায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়ান্টিফোরের সাংবাদিক জুন্নু রায়হানসহ তার পরিবার গত ৩ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এক ধরনের গৃহবন্ধি হয়ে অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনাটি ঘটে ভোলা শহরের গাজীপুর রোডে এর জজ কোর্টের সামনে। অভিযোগ রয়েছে, তার বাসার প্রায় ২৫ বছরের চলাচলরে রাস্তা পাশ্ববর্তী প্রতিপক্ষরা ইট রেখে বন্ধ করে দেয়ায় এ পরিস্থিতি হয়েছে। এ ব্যাপারে ভোলা থানা পুলিশ হাটাচলার ওই রাস্তা উন্মুক্ত করতে নিদের্শ দিলেও তা মানা হয়নি। এ ঘটনায় ভোলার পেশাদার সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিক ও কলেজ শিক্ষক জুন্নু রায়হান জানান, তার প্রতিবেশী মোকাম্মেল হক ঝন্টুর বড় ভাইর কাছ থেকে ১৯৮৭ সালে তারা ৭ শতাংশ জমি কিনে নির্বিঘেœ বসবাস করছে। এমনকি বাসার সামনে দিয়ে চলাচলরে পথ যৌথ ভাবে প্রায় ২৫ বছর সকলেই ব্যবহার করে আসছে। কিন্তু ২০২০ সালে ঝন্টু গং তাদের পৈতৃক জমি ভাগ করার সময় বাড়ির এজমালি পথের জন্য কোন জমি না রেখেই তাদের ভাইবোনদের মধ্যে সমুদয় জমি ভাগ বাটোয়ারা করা হয়। এজমালি পথ রাখার জন্য জুন্নু রায়হান ওই সময় ভোলা পৌর সভার শালিস বোর্ডের সভাপতি ও কাউন্সিলরকে শাহে আলম অনুরোধ করেন। তিনি চেষ্টাও করেন। কিন্তু ঝন্টু গং এজমালি পথ রাখতে রাজি হন নি। পরে জুন্নু রায়হানের বাড়ির মধ্য দিয়ে ৮ ফুটের একটি পথ নিতে চায়। এতে করে জুন্নু রায়হানের বাড়ির এক শতাংশ জমি চলে যাবে। ওই প্রস্তাবে জুন্নু রায়হান রাজি হয়নি। পরে পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সকলের সিদ্ধান্ত মোতাবেক যাতায়াতের জন্য ৪ ফুটের পথ রেখে অর্থাৎ প্রায় আধা শতাংশ জমি ছেড়ে দিয়ে জুন্নু রায়হান তার বাড়ির বাউন্ডারি দেওয়ালে তুলেন। এতে ক্ষিপ্ত হয়ে ঝন্টু গং যাতায়াতের পথে দেওয়াল তুলে তাকে প্রথম অবরুদ্ধ করে রাখে। এমনিক আলালতে দেওয়ানি ২৯৮/২১ নং মামলা করেন । র্দীঘ দিন অবরুদ্ধ থাকার পর গত প্রায় ৩ মাস আগে পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নিজে উপস্থিত থেকে ওই দেওয়াল ভাঙ্গার ব্যবস্থা করে সকলের চলাচলের পথ উন্মুক্ত করে দেন। কিন্তু গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার আবার ওই চলাচলের রাস্তায় ইট স্তুপ করে রেখে পথ আটকে দেয়। এদিকে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার প্রস্তুতি নিলে সেখানে যাতে কাজ করতে না পারে সেজন্য ভোলা এডিএম কোর্টে আবেদন করা হয়। আদালত পুলিশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেয় এবং ইট সরিফে ফেলার জন্য নির্দেশ দেন ও পুলিশ তাদের নোটিশ দেন। কিন্তু প্রতিপক্ষ সেখানে ইটের স্তুপ না সরিয়ে পথ বন্ধ করে রেখেছে । পুলিশ ইট সরিয়ে চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়ার কথা বললেও ঝুন্টু গং তা অমান্য করে। এদিকে ঝুন্টু গং পক্ষ বলেছে, আমাদের জমি দিয়ে অন্য কাউকে হাটতে দিবো না। আমাদের পথ আমরা বন্ধ করেছি। আমরা জুন্নু রায়হানদেরকে ৮ ফুটের রাস্তার জমি ছাড়তে বেলেছি। সে ৪ ফুট ছাড়ছে। এতে রাস্তা হয় না। সে ৮ ফুট না ছাড়লে আমাদের জমি দিয়ে তাকে কোন পথ দেয়া হবে না। অপর দিকে ঝন্টুর ছোট বোন জানান, তার পৈত্রিক জমি ৫ শতাংশ পাওয়ার কথা। কিন্তু তার ভাইরা তাকে ঠকিয়েছে। তার জন্য সোয়া ৪ শতাংশ রেখে বাকি জমি ভাগ করে নিয়েছে। তার ৫ শতাংশ জমি ভাই বোনরা কেউ তাকে বুঝিয়ে দেয় না। তার পুরো জমি তাকে বুঝিয়ে দিলে তার জমির সামনে দিয়ে তখন হাটা চলার জমি ছাড়বে। এ অবস্থায় সাংবাদিক জুন্নু রায়হানের পরিবার ঝুন্টু

গংদের কাছ থেকে জমি কিনে এখন চরম বিপাকে পড়েছেন। এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি শাহিন ফকির জানান, আদালতের নির্দেশ অনুসারে পুলিশ ১৪৪/১৪৫ জারি করছে। সেখানে শান্তিপূর্ণ পরিবেশে আছে। আদালতের নির্দেশ পেলে পুলিশ ইট সরিয়ে দিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category