| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 1:59 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

ভোলায় যৌতুক মামলায় জামিন পেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২৯, ২০২৩
  • 471 Time View
১৩৯

ভোলা প্রতিনিধি!!  ভোলায় স্বামীর নামে যৌতুক মামলা করায় জামিন পেয়ে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে পাষন্ড স্বামী। হাসপাতালে চিকিৎসাধীন আহত স্ত্রী মুসফিকা নাজনীন ও তার পরিবার সূত্রে জানাগেছে, ভোলা পৌরসভার (কালীবাড়ি) রোড ৩নং ওয়ার্ডের হোসেন আহাম্মদের ছেলে হাসনাইন আহাম্মদের সাথে প্রায় ৩ মাস আগে বিয়ে হয় একই এলাকার মৃত মিছির আহাম্মেদের মেয়ে মুসফিকা নাজনীনের সাথে। বিয়ের পর উভয়ের দাম্পত্য জীবন কিছু দিন ভালো কাটলেও পরবর্তিতে পরবিত্তুলোভী স্বামী হাসনাইন মোটা অংকের যৌতুক দাবী করে স্ত্রী মুসফিকার কাছে। এমতাবস্থায় নববধু মুসফিকা স্বামীকে অতি ভালোবেসে ও তার সাথে নিরাপদে সংসার করার আশায় নগদ টাকাও স্বর্ণালঙ্কার তুলে দেয় যৌতুক লোভী স্বামীর হাতে। এতেও ক্ষান্ত হয়নি স্বামী হাসনাইন ও তার পরিবার। কিছুদিন পূর্বে ফের স্ত্রী মুসফিকার কাছে মোটা অংকের টাকা দাবী করে স্বামী হাসনাইন। স্ত্রী মুসফিকা বার বার এ টাকা দিতে অস্বীকার করলে তাকে প্রায়ই নির্যাতন করতো পাষন্ড স্বামী হাসনাইন। পরবর্তিতে কোন উপায় অন্ত না পেয়ে গত ২৩/১১/২৩ ইং তারিখে স্ত্রী মুসফিকা বাদী হয়ে আদালতে একটি যৌতুক মামলা দায়ের করে। এ মামলায় মহামান্য আদালত আসামী হাসনাইনের উপর ওয়ারেন্টের আদেশ প্রদান করেন। কিন্তু গত ২৭/১১/২৩ ইং তারিখে আসামী হাসনাইন গংরা আদালতে হাজির হলে, আদালত তাদের জামিন মঞ্জুর করেণ। এ জামিন পেয়ে স্বামী হাসনাইন ও তার পরিবারের লোকজন মুসফিকার উপর প্রতিশোধ নেয়ার জন্য মড়িয়া হয়ে ওঠে। পরবর্তিতে ওই দিনই কালীবিড়ি রোড ফাতেমা মেমোরিয়ালের সামনে হাসনাইনের নেতৃত্বে তার পরিবারের লোকজন ও বহিরাগত লোকজন মামলার বাদী মুসফিকার উপর বেপরোয়া হামলা চালায়। বর্তমানে স্ত্রী মুসফিকা ভোলা সদর হাসপাতালের ৭নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগী স্ত্রী মুসফিকা ও তার পরিবার। এ ব্যাপারে অভিযুক্ত হাসনাইন গংদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category