| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 30, 2026, 12:05 pm
Title :
ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুভ উদ্বোধন করেছেন এমপি ওয়াহাব আকন্দ “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া শিল্পী সমিতির সদস্য হলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুবিনা আলমগীর নিয়ামতি ইউনিয়নের সোহেল ফরাজীর জনগণের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন সাংবাদিক সাইফুল ওয়াদুদের ওপর হামলা: থানায় এজাহার, প্রতিবাদ ইউনাইটেড প্রেসক্লাবের আলোচনার শীর্ষে সময়ের জনপ্রিয় অভিনেতা আবরার এশাল ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ সেরা সংগঠক সম্মানা পেলেন ফারুক হোসেন মজুমদার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা সোহেল। তার এই অর্জনে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

রাজশাহীতে বরেন্দ্র সচেতন সমাজ’র ৫ম বর্ষপূর্তি পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
  • 360 Time View

রাজশাহী প্রতিনিধি :

‘এসো মিলি প্রাণের বন্ধনে’ এই প্রতিপাদ্য নিয়ে  স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজের ৫ম বর্ষপূর্তি পালিত হয়েছে।

গত ২০ অক্টোবর বিকাল ৫ টায় রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মোঃ সামাদ।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক রুকাইয়া জামান কেয়া।৫ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবিক বিভাগের প্রভাষক মো: রায়হানুজ্জামান সোহান।

এ সময় তিনি বলেন, এই সংগঠনটি অসহায় মানুষদের জন্য যেভাবে সহযোগিতা করছে তা প্রশংসার যোগ্য।সংগঠনটির অধিকাংশই শিক্ষার্থী, তারা নিজের পকেট খরচের টাকা জমিয়ে এমন মহতি কাজ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র সচেতন সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মো: রায়হান রোহান।

এছাড়াও উপস্থিত ছিলেন, ক্রাইম নিউজের সম্পাদক গোলাম মোস্তফা নাহিদ, ক্লিনিকাল সাইকোলজিস্ট হাফিজাতুন্নেসা রজনী, সাধারণ সম্পাদক রুকাইয়া জামান, শায়েল ইসলাম, সাদ্দাম হোসেন, মোসাদ্দেক সামাদ, ইকরামুল হাসান রাফি, শাকিবুজ্জামান এ এইচ তন্ময়, নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার মতিউর মুর্তজা, রাকিবুল ইসলাম, নয়ন ইসলাম, আবিক আলী,আল-আমিন হোসেন, আজমিরা পাপিয়া, মীম, শহিদুল ইসলাম, রুমেল আলী, সোনামনি, ইশতিয়াক, সামাদ, শাকিল, রুমন, ফারাহান, আরাফাত ইসলাম, নাহিদ হাসান সহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।

উল্লেখ, সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৯ সালের ১০ অক্টোবর সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রম।স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী।এসব নিয়ে কাজ করে যাচ্ছে বরেন্দ্র সচেতন সমাজ নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।এটি একটি শিক্ষামূলক সংগঠনও।এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠন এর উদ্দেশ্যে : এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর।তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে।নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্তমানবতার সেবায়।এমনি প্রেক্ষাপটে কয়েকজন সচেতন তরুণ তরুণী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে  যুব সমাজকে উদ্বুদ্ধ ও সংগঠিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category