| ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |২২শে রমজান, ১৪৪৭ হিজরি March 11, 2026, 5:23 pm
Title :
ব্রিজের ঢাল নির্মাণে আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তরের অভিযোগ!আওয়ামী নেতার বাঁচানোর জন্য জামাল মেম্বারের অভিনব পদ্ধতি সাহসী কলমের যোদ্ধা সাংবাদিক জিয়াউল হক অন্যান্য পথ চলা সাহসী কলমের যোদ্ধা — সাংবাদিক জিয়াউল হক আকনের অনন্য পথচলা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা বাকেরগঞ্জে ‘চাল আত্মসাৎ’ অভিযোগ ঘিরে উত্তেজনা: বিএনপি নেতার নেতৃত্বে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, তদন্তে প্রাথমিক প্রমাণ মেলেনি লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা জাতীয় সংসদের স্পিকার পদে আলোচনায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দক্ষিণাঞ্চলের উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশা বাকেরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বাসিকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ ওবায়েদুল ইসলাম বাকেরগঞ্জ পৌর মেয়র পদে বিএনপি নেতা হারুন সিকদারের প্রার্থিতা ঘোষণা সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন তালুকদার! নুরুল হক হাওলাদার,মৃত্যুর পঞ্চম বর্ষেও স্মরণে মানবিকতা,সমাজসেবা ও জনআস্থার এক অনন্য দৃষ্টান্ত

সুন্দরগঞ্জে ১০ বছর পর জামায়াত নেতা সাহাবুল হত্যার মামলা দায়ের

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
  • 291 Time View

আসাদুল ইসলাম, সুন্দরগঞ্জ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের ৫ জানুয়ারী ভোট কেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। হত্যাকান্ডের ১০ বছর পর নিহত শাহাবুল ইসলামের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

গত মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে হত্যা মামলাটি রেকর্ড করেন সুন্দরগঞ্জ থানা পুলিশ। মামলায় আ’লীগের ৭৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এতে ২০১৬ সালে নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আ’লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী উপজেলা আ’লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ই জানুয়ারি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে যান দুই ভাই শাহাবুল ইসলাম (৩৮) ও মিজানুর রহমান (৩২) । এসময় আ’লীগের সন্ত্রাসীরা শাহাবুল ও মিজানুরকে দেখে ক্ষিপ্ত হন। এরপর আসামীরা মিজানুর রহমানের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। ধারালো ছুরি, রাম দা, কুড়াল, শাবল দিয়ে এলোপাতাড়ি কোপায় তারা। এসময় বাঁচার জন্য স্থানীয় মোনায়েমের বাঁশঝাড়ে অবস্থান নিলে আহত মিজানুরকে আসামীরা ঘিরে ধরে ধারালো ছুরি দিয়ে মাথায় ও শরীরে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর আসামীদের জখমে মুমূর্ষু অবস্থায় মিজানুর মাটিতে লুটিয়ে পড়লে শাহাবুল ইসলাম রক্ষা করার জন্য এগিয়ে গেলে আসামিরা শাহাবুল ইসলামকে এলোপাতাড়ি ছুরি দিয়ে উপূর্যপুরি কুপিয়ে হত্যা নিশ্চিত করেন। ঘটনার সময় আসামিরা গুরুতর আহত মিজানুরকে মৃত ভেবে রেখে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মিজানুর ও শাহাবুল ইসলামকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শাহাবুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হত্যাকান্ডের এ ঘটনায় দীর্ঘ ১০ বছর পর পরিবারের পক্ষে তার ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদি হয়ে মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ১০ বছর পর হত্যা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category