| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 23, 2026, 8:02 pm
Title :
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. নোয়াখালী ডিবির অভিযান ৪০ পিস ইয়াবা সহ আসামি গ্রেফতার তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা দিনাজপুর বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্যের চোখ বেঁধে হাঁস খেলায় মাতল পাল্টাপুরে প্রেসক্লাব যশোর, নির্বাচনে টুকুন সভাপতি নূর ইসলাম সাধারণ সম্পাদক যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
  • 304 Time View
৮১

মো: আব্দুল্লা আলহাদী: জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগ আসে বাংলাদেশের সামনে। আর সেই সুযোগ শতভাগ কাজে লাগালো লিটন দাসের দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল। মেহেদী হাসান মিরাজ,  জাকের আলির ছোট্ট ক্যামিওর সঙ্গে শেষ দিকে শামিম পাটোয়ারীর ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

মিরাজ ২৫ বলে ২৬ ও জাকের ২০ বলে ২১ রান করেন। এছাড়া ১৭ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন শামিম। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গুড়াকেশ মোতেই নেন ২টি উইকেট।

১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মধ্যে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রান্ডন কিং বলে ৮ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান আন্দ্রে ফ্লেচার। দুজনকেই আউট করেন তাসকিন।

এরপর ক্যারিবিয়ান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী। ১২ বলে ১৪ রান করে জনসন চার্লস ও ৮ বলে ৫ রান করে নিকোলাস পুরান আউট হন। দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় ক্যারিবিয়ানরা। পাওয়েল ৭ বলে ৬ ও রোমারিও শেফার্ড রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category