| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই সফর, ১৪৪৮ হিজরি July 26, 2026, 10:43 pm
Title :
নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম মৃধার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ, অডিও রেকর্ড ফাঁস বাগেরহাটে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন, তদন্ত করে রেকর্ড বাতিলের দাবি দিনদুপুরে বরিশালের এডিএম আদালতে ডাকাতি: আসল রিপোর্ট চুরি করে ভুয়া মাদ্রাসা সাজালো সিন্ডিকেট! বঙ্গবন্ধুর গেরিলা বাহিনী সংগঠন কেন্দ্রীয় কমিটি পরিবর্তন সভাপতি আনোয়ার’সাধারণ সম্পাদক আবু বক্কর কে শুভেচ্ছা’ সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন

কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
  • 268 Time View

প্রথম বাংলা : রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক কোটি ২০ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো. উজ্জল আলী (৪৭)।মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) ভোর আনুমানিক ০৩:০৫ ঘটিকায় হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়,মঙ্গলবার রাতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম হাতিরঝিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে টিমটি সেখানে অভিযান পরিচালনা করে উজ্জল আলীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লক্ষ টাকা।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত উজ্জল আলী সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উক্ত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category