| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 10, 2026, 10:28 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

দারিদ্রদের মাঝে সেলাই মেশিন, অটো ভ্যান গাড়ি, টিন বিতারণ করেন জলঢাকা উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
  • 329 Time View
৮৬

শ্যামল চন্দ্র রায়
জলঢাকা নীলফামারী প্রতিনিধি:- নীলফামারীর জলঢাকায় দরিদ্রদের মাঝে সেবা ও সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে ব্যাটারি চালিত ৪৮টি ভ্যান, ৩৫টি সেলাই মেশিন এবং ১০৫ বাইন্ড ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি.আর সারোয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্জাহান কবির লেলিন, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, সমাজসেবা অফিসার কামরুল হাসান, পল্লী উন্নয়ন অফিসার সামজিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার এস.এম আনোয়ারুল কবীর রতন, এবং সমাজসেবক ডা. আনোয়ার হোসেন।

এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়েছে এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্য নিয়েই এই ধরনের সহায়তা বিতরণ করা হয়েছে। এভাবেই ‌ দরিদ্র জনগোষ্ঠীর পাশে সকলকে দাঁড়াতে হবে বলেন সচেতন মহল, তাহলেই একটি সমাজকে পরিবর্তন করা খুব সম্ভব জলঢাকা নীলফামারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category