| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 10, 2026, 7:51 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

পোরশায় বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কর্মসূচি চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৯, ২০২৪
  • 316 Time View
৮৯

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

সারা দেশের মত নওগাঁর পোরশায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় “পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পে’র আওতায় ছাগল এবং ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর ২য় ডোজ টিকা প্রদান কর্মসূচি চলছে। সংশ্লিষ্টরা জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার ছয় ইউপির বিভিন্ন গ্রামে এই টিকা কার্যক্রম চলছে। ১ অক্টোবর থেকে উপজেলার ছয়টি ইউনিয়নের ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আনুমানিক ১ লক্ষ ৯০ হাজার ছাগল এবং ভেড়াকে পিপিআর টিকার ২য় ডোজ প্রদান করা হবে। এটি একটি ভাইরাস জনিত রোগ। এই টিকা ভাইরাস রোধ করে প্রাণির মৃত্যুর হার কমিয়ে আনে বলে তারা জানান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির বলেন, সারাদেশ থেকে পিপিআর রোগ নির্মূল করতে পিপিআর ভ্যাক্্িরনের কোনো বিকল্প নেই। ২০৩০ সালের মধ্যে পিপিআর রোগ নির্মূল করতে খামারিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান সহ তাদের পালন করা ছাগল ও ভেড়াগুলিকে পিপিআর টিকা দেওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করছেন। উল্লেখ্য ১ অক্টোবর সারা দেশের মত পোরশায় পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category